চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসন্তের শুরুতে আগাম গরম আর কালবৈশাখীর ঝলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
পরিবেশ
A A
বৃষ্টি

৫০ বছরের ইতিহাস ভেঙ্গে রেকর্ড শীত এবং শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই দুই মাসের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রোববার। ঋতু পরিক্রমায় এখন বসন্তকাল হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রুপ পরিবর্তিত হয়েছিল গ্রীষ্মে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালী জেলায়, ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে এ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।  ঋতু পরিবর্তনের এই ধারায় ফাগুনের সুন্দর সময়ে  গ্রীষ্মের এ অগ্নিমূর্তি ভাবিয়ে তুলছিল সবাইকে। ভাবনার এই দোলাচলের মধ্যে মাঝরাতে কালবৈশাখী হয়ে নেমে এলো ঝড়-বৃষ্টি।

আবহাওয়াবিদ আব্দুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘সামনে কালবৈশাখীর সিজন হওয়ায় এখন থেকে হঠাৎ হঠাৎই বিকেলে ও মধ্যরাতে ঝড়-বৃষ্টি হবে। লঘুচাপ ও বাতাসের সংমিশ্রণে বজ্রঝড় ও শিলাবৃষ্টি দেখা দেবে। তবে বিগত বছরগুলোতে মার্চ মাসে এ প্রকোপ দেখা দিয়ে এপ্রিলে তা চূড়ান্ত রুপ ধারণ করলেও এবছর একটু আগে আগেই নেমেছে বৃষ্টি।’

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। ঝড়ের প্রকোপে গাছের ডাল ভেঙ্গে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্থ হওয়ায় টাঙ্গাইলসহ দেশের কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। কুমিল্লা, বান্দরবান, রাজশাহী, পটুয়াখালী, পিরোজপুর, ও গাজীপুর জেলাসহ প্রায় সারাদেশে বজ্রঝড় সহ শিলা বৃষ্টি হলেও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল জেলায় ৩৩ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড  করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৯ মিলিমিটার। সিরাজগঞ্জের তাড়াশে ১৭ মিলিমিটার, এছাড়া শ্রীমঙ্গলে রেকর্ড  করা হয়েছে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত। রাজধানী ঢাকায় ঝড়ের প্রকোপ বেশি হলেও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৪ মিলিমিটার।

ঝড়-বৃষ্টি
ঝড়-বৃষ্টি

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে কুমিল্লা, রাজশাহী, পটুয়াখালী, বরিশাল, খুলনা, ঢাকা সহ সারাদেশের কোথাও কোথাও অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

ট্যাগ: আবহাওয়াকালবৈশাখি ঝড়ঝড়-বৃষ্টিশীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক মেয়র ঝন্টুর মরদেহ রংপুরে

পরবর্তী

নিধাস ট্রফিতে হেড কোচ ওয়ালশ

পরবর্তী

নিধাস ট্রফিতে হেড কোচ ওয়ালশ

চ্যানেল আই অনলাইন- আসলাম সানী ও ফারুক হোসেন

অমর একুশে শিশুসাহিত্য পুরস্কার পেলেন আসলান সানী ও ফারুক হোসেন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT