চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বরিশাল জেলায় ধর্ষণ মামলার আসামীর মৃত্যু নিয়ে প্রতিবাদ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল জেলা কারাগারে সিরাজুল ইসলাম নামে এক ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামীর মৃত্যু হয়েছে। মৃত শিরাজুল বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্রী সাদিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ ডিসেম্বর রাত ৮টা ১০ মিনিটে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় সিরাজকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।
১০ ডিসেম্বর রাত ১টা ৩০মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রমাণ পত্রে ‘ফিজিক্যাল এ্যাসল্ট’ শব্দটি উল্লেখ রয়েছে।  ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ।

গত ৩ ডিসেম্বর সিরাজুল ইসলামকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ। পিরোজপুর থেকে তাকে বরিশাল আনা হয় ৪ ডিসেম্বর। আদালতে সোপর্দ করা হয় ৫ ডিসেম্বর। সেদিনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রদানের পর সিরাজকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Banglabid

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ নভেম্বর বরিশালের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী সাদিয়া আক্তারকে প্রেমের কথা বলে বরিশাল থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় নিয়ে যায় সিরাজ। ওইদিন রাত ১০টার দিকে সিরাজ তার সহযোগী নাজমুল ইসলাম নয়ন এবং হাফিজ সাদিয়াকে পিরোজপুরের বলেশ্বর নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বলেশ্বর নদীতে ফেলে দেয় ।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার সাথে জড়িত সিরাজুল ইসলাম ও মোঃ হাফিজুরকে ঘটনার ১৩দিন পর ৩ ডিসেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করে। এরআগে ২ ডিসেম্বর বরিশালের কোতোয়ালী থানায় সিরাজ সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে সাদিয়ার বাবা আলমগীর খান বরিশাল কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে পুলিশের হেফাজতে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী নির্যাতনের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফরহাদ সরদার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠানোয় বাংলাদেশ তৃতীয়

পরবর্তী

রোকেয়া প্রাচীর ‘কবি ও কবিতা’

পরবর্তী
রোকেয়া প্রাচীরের ছবি, বাংলার কবি ও কবিতা বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোকেয়া প্রাচীর ‘কবি ও কবিতা’

উচ্চ থেকে ঝুঁকি নিয়ে ভবনের ছাদে চড়ছেন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ‘স্পাইডারম্যানের’ মৃত্যু

সর্বশেষ

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT