চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সেবায় দরকার শুধু মানবিক উদ্যোগ

পরাগ আজিম পরাগ আজিম
১০:১৫ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৭
মতামত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমার জীবনের প্রথম পত্রিকায় লেখা ছাপা হয় বন্যার্ত মানুষদের নিয়ে, ভোরের কাগজে। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আজকের মতো শান্ত ছিলো না। গোলাগুলি লেগেই থাকতো। এর মধ্যেই হঠাৎ করে যেন পাল্টে যায় সবকিছু। বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাড়াতে থাকে সব ছাত্র সংগঠন। ব্যক্তি উদ্যোগে অনেক ছাত্রও।

আমি লিখেছিলাম, অস্ত্রের বদলে ছাত্ররা হাতে তুলে নিয়েছে রুটি তৈরির বেলুন। বন্যার কারণে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এবারও বন্যা হয়েছে। এর ভয়াবহতা ১৯৯৮ সালের বন্যার চাইতে কম নয়। তবে আগের চেয়ে পার্থক্য হচ্ছে, বানবাসী মানুষের অসহায়ত্ব এখন যেন আর কারো চোখে পড়ে না। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে যতোটুকু আলোচনা, তার ছিটেফোটাও নেই বন্যা নিয়ে। কী সরকার, কী বিরোধীদল-কী সাধারণ মানুষ-সবাই যেন আমরা জেগে ঘুমাচ্ছি।

তবে এই লেখাটা কোন রাজনীতিবিদদের উদ্দেশ্যে নয়, সাধারণ মানুষদের প্রতি। আমাদের সবার মধ্যেই হয়তো একটা ধারণা কাজ করে যে, যতো দুর্যোগই আসুক তা মোকাবেলা করবে সরকার। আমাদের কারো যেন কিছুই করণীয় নেই। শুধু টিভিতে বা পত্রিকায় বন্যার খবর দেখা বা পড়া ছাড়া। অনেকে তা-ও করেন না। সত্যি কথা বলতে কি, আমিও এই দলে ছিলাম। উটপাখির মতো মুখ গুঁজে ছিলাম। তবে আমার ঘুম ভাঙ্গিয়েছে আমার বন্ধু রাজুর একটি ফেসবুক পোস্ট। তিনদিন আগে সে এই পোস্টের মাধ্যমে আমরা যারা সহপাঠী ছিলাম, শুধু তাদের উদ্দেশ্যে একটি আবেদন রেখেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির বিবিএ মার্কেটিং তৃতীয় ব্যাচের প্রতি।

মূল কথা হলো, আমরা থার্ড ব্যাচের বন্ধুরা যার যার সাধ্যমতো বন্যার্তদের সাহায্য করতে যেন এখুনি উদ্যোগ নেই। আমরা সবাই সাড়া দিয়েছি। শুক্রবার থেকেই মার্কেটিং থার্ড ব্যাচের উদ্যোগে এই মহতী কাজ শুরু হবে।

এটি হয়তো একটি সামান্য উদ্যোগ। আমরা কোন সংগঠনও তৈরি করিনি। শুধু ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে হাজার হাজার সংগঠন আছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রত্যেকটি সংগঠন যদি মানবিকভাবে বন্যার্তদের সেবায় এগিয়ে আসার চিন্তা করে তাহলেই একটি অসাধ্য সাধন করা যায়।

Reneta

বন্যা দুর্গত এলাকার স্বচ্ছল মানুষদেরও এগিয়ে আসা দরকার। আর সারাদেশের একেবারে দরিদ্র মানুষরাও চাইলে একটি বড় অবদান রাখতে পারেন। এক কোটি মানুষ মাত্র দশ টাকা করে দিলেও দশ কোটি টাকা হয়। এটি দেয়ার সামর্থ্য একজন রিকশাওয়ালারও আছে। দরকার শুধু মানসিকতা। দরকার মানবিক উদ্যোগ। আসুন আমরা যার যার মতো এই দুর্গত মানুষদের পাশে দাড়াই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণ তৎপরতাবন্যাবন্যা দুর্গতবন্যা পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT