চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু দিবসে লেখা চিঠিতে যে বার্তা দিলেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
বিনোদন
A A
বন্ধু দিবসের শুভেচ্ছা জানাতে একত্রে থাকা বন্ধুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস। এদিন উপলক্ষে বেশ ক’জন তারকা চিঠি লিখলেন তার বন্ধুদের। তাদের এই চিঠি আপলোড করেছেন তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, পেজ এবং ইনস্টাগ্রামে।

তারকারা হলেন অভিনেতা চলচ্চিত্র অভিনেতা বাপ্পী চৌধুরী, নিবর, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, মৌটুসী বিশ্বাস, অভিনেতা মনোজ প্রামাণিক ও মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তারা ছাড়াও লেখক আনিসুল হক এবং সাদাত হোসাইন অংশ নেন এই চিঠি লেখার আয়োজনে।

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’র উদ্যোগে তারা বন্ধুদের উদ্দেশে এই চিঠি লেখেন। পাশাপাশি তার ভক্ত ও ফলোয়ারদের অনুরোধ করেন, করোনা মহামারীর এই সময়ে সবাই যেন মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেন। যেকোনো সমস্যা বা সংকটে যেন একে অপরের পাশে থাকেন।
তারকারা চিঠিতে তুলে ধরেছেন বন্ধুকে না বলা অনেক কথা।

মনেরবন্ধু হ্যাশ ট্যাগ ব্যবহার করে তারকা নিজে চিঠি লেখার পাশাপাশি ভক্তদেরও অনুরোধ করেছে বন্ধু দিবসে চিঠি লেখার জন্য । তারা ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘কথা বলো, সাহায্য নাও’—বলা হয় যে কোনো মহামারীর সঙ্গে পায়ে পায়ে আরও একটা মহামারী এগিয়ে আসে, তা হলো মানসিক স্বাস্থ্য সমস্যার মহামারী। বহু মানুষ বিষণ্নতায় ভোগে। তাই আমার এই চিঠি সেই বন্ধুদের জন্য, যারা হতাশায় ভুগছে, বেঁচে থাকার স্পৃহা হারিয়ে ফেলেছে। সময়টা এমন, সবাই সবার পাশে থাকা খুব জরুরি। চাইলে সেই সব বন্ধুদের উদ্দেশে আজ বন্ধু দিবসে চিঠি লিখতে পারেন আপনিও।

মনের বন্ধুর এই উদ্যোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা বলেন, মনের বন্ধু সবার প্রকৃত বন্ধু। করোনাকালীন সময়ে শুধু নয়, সব সময় মনের বন্ধু আমাদের মনের সংকট সমাধানে, মানসিক স্বাস্থ্য বিষয়ে সেবা প্রদান ও সচেতনতা তৈরি করছে। আমাদের লেখক, সাহিত্যিক, অভিনয়শিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা মানুষের কাছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে এক হয়ে কাজ করেছেন আমাদের সাথে। মনের বন্ধুর মনোবিদেরাও এই বন্ধু দিবসের চিঠি লেখার ক্যাম্পেইনে নিজেদের বন্ধুকে লিখেছেন। এই সময় এ ধরনের সম্মিলিত উদ্যোগই পারে বন্ধুদের জীবনের হতাশা ও বিষণ্ণতাকে দূর করে ইতিবাচকতা আনতে।

ট্যাগ: আনিসুল হকনিবরবন্ধু দিবসবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন পেলেন আরও ৩ লাখ ১৪ হাজার জন

পরবর্তী

মডেল পিয়াসা আটক, বাসা থেকে মাদক উদ্ধার

পরবর্তী
পিয়াসা নামে মডেল, বসে আছেন সেজে, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মডেল পিয়াসা আটক, বাসা থেকে মাদক উদ্ধার

স্কুলে শিক্ষার্থীরা মাস্ক পরে নিরাপদে শিক্ষালাভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT