চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু কুকের অভাব অনুভব করবেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিদায়বেলা স্বপ্নের মতো লাগছে অ্যালিস্টার কুকের। তিনি সেই পাঁচ সৌভাগ্যবানের একজন; যিনি অভিষেক ও জীবনের শেষ টেস্ট ইনিংসেও সেঞ্চুরি করেছেন।

শেষটা যেমন চেয়েছিলেন, ঠিক তেমনই হয়েছে কুকের। যেন আগে থেকেই চিত্রনাট্য লেখা ছিল। দলের জয় ও তাতে নিজের দুর্দান্ত পারফরম্যান্স, সবই হয়েছে ইংলিশ সাবেক অধিনায়কের।

মঙ্গলবার ওভালে খেলার শেষে ম্যাচের সেরার পুরস্কার নিতে উঠে কুক বলেন, ‘‘বিফি(ইয়ান বোথাম) আমাকে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছেন। তাতে লেখা, ‘তোমার চিত্রনাট্যের লেখকের নাম বলবে’?’’

কুক আরো বলেছেন, ‘ভারত ‍দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করেছে তাতে শেষ সেশনে টেস্টের যেকোনো ফল হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত জিতে যায় ইংল্যান্ড। এর চেয়ে ভালো টেস্ট আর কী হতে পারে? এরকম একটা টেস্ট খেলে অবসর নিতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তার ওপর জিমিকে দেখলাম উইকেট শিকারে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে যেতে। এমন স্মরণীয় বিদায়ই চেয়েছিলাম।’

কুকের কীর্তির দিন ৫৬৪তম টেস্ট উইকেট নিয়ে শিকারসংখ্যার দিক থেকে বিশ্বসেরা পেসারের আসনে বসে পড়েছেন অ্যান্ডারসন। টপকে গেছেন গ্লেন ম্যাকগ্রাকে (৫৬৩)। পেসারদের মধ্যে তিনিই এখন শীর্ষে। সবমিলিয়ে তার সামনে এখন মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) এবং অনিল কুম্বলে (৬১৯)।

ম্যাচ শেষে অ্যান্ডারসনের প্রতিক্রিয়া, ‘ওই উইকেটটা কুকি মাঠে দাঁড়িয়ে দেখতে পেল বলেই ভালো লাগছে। ভারতীয়রা যখন বড় পার্টনারশিপ গড়ছিল, তখনই মনে হচ্ছিল লক্ষ্যের কাছাকাছি যাচ্ছে তারা। তখন তাদের থামানো দরকার ছিল। আমি ছন্দে ছিলাম বলে আমাকে নতুন বলটা দেয় জো। কুকের শেষ টেস্টে মাইলস্টোনটা পেয়ে ভালো লাগছে। তিনি আমার ভালো বন্ধু। তার অভাব অনুভব করব।’

ট্যাগ: অ্যালিস্টার কুকজেমস অ্যান্ডারসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প

পরবর্তী
ভূমিকম্প

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প

আওয়ামী লীগ-ট্রেনযাত্রার পর লঞ্চযাত্রা

আওয়ামী লীগের লঞ্চযাত্রা স্থগিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT