চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দরনগরীর ভাসা, বন্দরনগরীর ডোবা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A

অতি বৃষ্টিতে নয়, সামান্য বৃষ্টিতেই এখন ঢাকা এবং চট্টগ্রামের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে যায়। এখন নগর ডুবতে আর বন্যার দরকার হয় না। চট্টগ্রামের জলাবদ্ধতা এখন এই শহরের নাগরিক যন্ত্রণার আরেক নাম। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের অধিকাংশ এলাকা। শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং আবাসিক এলাকা কোমর সমান পানিতে ডুবে যায়। এ সময় নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেইট, প্রবর্তক মোড়, মেহেদীবাগ আগ্রাবাদ এক্সেস সড়ক, বড়পোল মোড়, সিডিএ আবাসিক এলাকা, পোর্ট কলোনির কয়েকটি সড়ক, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট মোড়, বহদ্দার বাড়ি সড়ক, হালিশহর, পাঁচলাইশ আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসন কিংবা কোন সরকারি পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। দীর্ঘদিন নগরবাসী এই সমস্যায় ভুগে এখন চরম অতিষ্ঠ। এ নিয়ে মেয়র আ জ ম নাসির সংবাদ সম্মেলনে বলেছেন, একা সিটি কর্পোরেশনের পক্ষে এই জলাবদ্ধতা দূর করা সম্ভব নয়। তিনি এক্ষেত্রে সরকারী উদ্যেগের কথা বলেন। তিনি আরো বলেন, ‘জলাবদ্ধতা নিরসন একদিনের ব্যাপার নয়, সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জলাবদ্ধতা বেড়েই চলেছে। জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে, এটা সিটি করপোরেশনের কাজ নয়।’ আমরা জানি এটা একদিনে সৃষ্ট কোনো সমস্যা নয়। গত এক দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম শহর তলিয়ে যায় অল্প বৃষ্টিতেই। ভুক্তভোগী নগরবাসী নগরের খালগুলো ভরাট হওয়া এবং পানি নিষ্কাশনে নতুন কোনো সুয়ারেজ ব্যবস্থা না রাখার অভিযোগ করেন। বৃষ্টি ছাড়াও বছরের ছয় মাস সাগরের জোয়ারে প্লাবিত থাকে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা আগ্রাবাদ, হালিশহর, বড়পুল, ছোটপুলের অধিকাংশ এলাকা। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা নগরের একটি অভিজাত আবাসিক এলাকা ছিল। বর্তমানে এই এলাকা বসবাসের অযোগ্য বলে অনেকের কাছে তা পরিত্যক্ত। সমুদ্রের জোয়ার ভাটার সঙ্গেই এখন এই এলাকার মানুষের জীবনযাত্রা মিলে মিশে গেছে। সমুদ্রে জোয়ার এলে পুরো এলাকা কোমর সমান পানিতে ডুবে যায়। জোয়ারের পানি থাকে চার থেকে পাঁচ ঘণ্টা। এসময়টা এই এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারে না। মানুষ কোনোমতে অফিস আদালত করে, এলাকার স্কুল কলেজ বন্ধ থাকে। এ কারণে শিক্ষার্থীদের ভোগ করতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। এক বছরের লেখাপড়া ছয় মাসেই শেষ করতে হয়। এলাকাবাসীর অভিযোগ, আবাসিক এলাকার পেছন দিয়ে একটি বাঁধ ছিলো যা ভেঙ্গে দেয়ার কারণে সমুদ্রের জোয়ারের পানি ঢুকে পড়ে। এলাকাবাসী এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষের বিরোধকে দায়ী করছে। ভুক্তভোগী একজন ছাত্র জলাবদ্ধতা নিয়ে তার ফেসবুকে আজকেও লিখেছেন, ‘প্রতি ১০ দিনে প্রায় ৭ দিন-ই এমন চিত্র দেখা যায়, যদি ভেবে থাকেন অতিবর্ষা এর জন্য দায়ী তাহলে ভুল করবেন, এটা আগ্রাবাদ, আমি আগ্রাবাদ নিয়ে বলছি, বৃষ্টি থাকুক আর নাইই থাকুক, আধা বছর এই এলাকা এক কোমর পানির নিচে থাকে।’ চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের কোন বিকল্প নেই। আমরা মনেকরি যতই সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো এক অন্যকে দায়ী করুক না কেন; প্রাথমিক দায় হিসেবে সিটি কর্পোরেশন তা এড়িয়ে যেতে পারে না। এ অবস্থায় কোটি কোটি টাকার উন্নয়ন মানুষের দুর্ভোগ যদি না কমাতে পারে তাহলে সরকারের সব উন্নয়ন শেষ পর্যন্ত ব্যর্থতার নজির হিসেবেই থাকবে। তাই জলাবদ্ধতার কবল থেকে দ্রুত নগরবাসীকে মুক্তি দেয়াই এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামের জলাবদ্ধতাজলাবদ্ধতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT