চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীর ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন: বিন্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আইন উপেক্ষা করে দুর্নীতির মাধ্যমে ভবনের অনুমোদন যারা প্রদান করেছেন, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। অর্থলিপ্সার কাছে জনগণের নিরাপত্তা ছেড়ে দেয়া যেতে পারে না। অবিলম্বে বনানীর ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: রাজউকের ব্যর্থতায় রাজধানীতে বড় বড় দালান হচ্ছে। কোন ফাঁক-ফোকর দিয়ে এসব নকশা পাস হয়, তা খুঁজে বের করতে হবে। যারা ভবন নির্মাণ আইন না মেনে বড় বড় দালান তৈরি করেছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

Banglabid

তিনি আরও যোগ করেন: যারা বাস চালিয়ে মানুষকে হত্যা করে এবং বিল্ডিং কোড না মেনে অনুমোদন দেয় তারা বিএনপি-জামায়াতের চেয়ে বেশি ভয়ঙ্কর। সড়ক দুঘটনা রোধ, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো, অবৈধ স্থাপনা সরানোসহ নারী-শিশু নির্যাতন, মাদক, অবৈধ অনুমোদনসহ সকল অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দালন গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

এপ্রিল মাস থেকে এই সামাজিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

এ বিষয়ে সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করে নাসিম বলেন: সড়কে নৈরাজ্যে মানুষের জীবন যাচ্ছে। ভবনের অবৈধ অনুমোদন কারা দিয়েছে, সড়কে অনিয়মের সঙ্গে কারা জড়িত। মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত আছে সড়কের অনিয়ম দুর করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কারা মানে না। এদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

Reneta

মোহাম্মদ নাসিম আরো বলেন: এরা বিএনপি জামায়াতের চেয়েও ভয়ঙ্কর। বিএনপি-জামায়াত যদি ভয়ঙ্কর হয় এরা তাদের চেয়েও ভয়ঙ্কর। আমরা বিএনপি জামায়াতের বিরুদ্ধেও লড়বো, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো। নইলে সরকারের সকল অর্জন নষ্ট হয়ে যাবে।

তিনি আরও বলেন: রাস্তায় যখন মানুষ মারা যায়, তখন আমরা সোচ্চার হই। কয়েকদিনের জন্য ব্যবস্থা নিই, তারপর আমরা চুপচাপ হয়ে যাই। এভাবে চলতে পারে না। এখনো কী চোখ খুলবে না আমাদের? আমি বিশ্বাস করি, অনুভব করি, বিএনপি-জামায়াতের চেয়ে অযোগ্য হচ্ছে রাস্তার ঘাতকরা। যাদের লাইসেন্স নেই, ফিটনেস নেই, এসব ঘাতকরা ওদের চেয়ে ভয়ংকর।

নাসিম দাবি জানান: অবিলম্বে বনানীর ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। যারা এই ধরনের গাফিলতি করেছে, যারা নির্মাণ কোড মানেনি, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ফায়ার সার্ভিসকে আরো শক্তিশালী করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানীতে আগুনমোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জহুরুল-ইমরুলের সেঞ্চুরির ম্যাচে নায়ক মাশরাফী

পরবর্তী

রাজশাহী সফরে ব্যস্ত সময় কাটালেন মার্কিন রাষ্ট্রদূত

পরবর্তী

রাজশাহী সফরে ব্যস্ত সময় কাটালেন মার্কিন রাষ্ট্রদূত

জানা গেল এফআর টাওয়ারে নিহতদের নাম-ঠিকানা

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT