চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের প্রথম দিনটা ভালোই কাটল মুমিনুলদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোশে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে নতুন বছরের প্রথম দিনটা খারাপ কাটেনি বাংলাদেশের। সফরে দশ দিনের কোয়ারেন্টাইন পালন করায় পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি মুমিনুল হকের দল। তারপরও স্বাগতিকদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথমদিনে চোখে চোখ রেখে লড়াই করেছে সফরকারীরা।

প্রথমদিনে নিউজিল্যান্ডের ৫ উইকেটের পতন ঘটিয়েছেন ইবাদত-শরিফুলরা। স্বাগতিকরা তুলেছে ২৫৮ রান। শুরু ও শেষটা দারুণ হয় বাংলাদেশের। মাঝখানে ১২২ রানের ইনিংস খেলে যান ডেভন কনওয়ে।

শেষ সেশনে ৩ উইকেট প্রাপ্তি বাংলাদেশকে ফেরায় লড়াইয়ে। দিনের খেলা শেষে পারফরম্যান্স মূল্যায়ন করলেন টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

‘আমি বলব দুই দল সমানে সমান অবস্থায় আছে। প্রথম ঘণ্টায় খুব ভালো বোলিং হয়েছে। বোলারদের সুবিধা উইকেট থেকে দ্রুতই হারিয়ে গেছে। ব্যাটিং সহায়ক ফ্ল্যাট উইকেট এটি। কনওয়ে খুব ভালো ব্যাটিং করেছে।’

কনওয়ের ১২২ রানের ইনিংসটি ২২৭ বলের। মারেন ১৬টি চার ও একটি ছয়। যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল অপরাজিত থেকেই দিন শেষ করবেন। কিন্তু অধিনায়ক মুমিনুলকে নিউ ইয়ারের উপহার দিয়ে দেন কনওয়ে। ব্যাটের আলতো ছোঁয়ায় উইকেটের পেছনে লিটনের গ্লাভসে বল জমা পড়ে।

প্রথম দুই সেশনে দুই উইকেট। দিনের শেষ সেশনে তিনটি। সেটিও মাত্র ৬৯ রানের মধ্যে। টম ব্লান্ডেল (১১) ইবাদত হোসেনের বলে বোল্ড হতেই শেষ দিনের খেলা। এবার দ্বিতীয় দিনে থাকিয়ে বাংলাদেশ। কিইউদের দ্রুত অলআউট করে ব্যাটিংয়ে নেমে টিকে থাকাই হবে মুমিনুল-শান্তদের লক্ষ্য।

ট্যাগ: কনওয়েমুমিনুললিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ওমিক্রন নিয়ে ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে’

পরবর্তী

ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৩০০ কোটি টাকা!

পরবর্তী
সান্তান্ডার ব্যাংকের লোগো, ব্যাংকিং সেবা ও অর্থনৈতিক সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৩০০ কোটি টাকা!

শিক্ষার্থীরা বই উৎসবের বই হাতে নিয়ে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT