চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ডিপিএল: প্রথম ম্যাচই সেঞ্চুরিতে রাঙালেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়িয়েছে রোববার। শের-ই-বাংলা স্টেডিয়ামের আসরের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। আবাহনীর জার্সিতে প্রথমবার নেমেই খেলেছেন ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে আবাহনী। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। তিনে নামা মুশফিক লড়ে যান একাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পেয়ে যায় ২৮৯ রানের বড় সংগ্রহ।

একে একে নাজমুল হোসেন শান্ত (১৫), আমিনুল ইসলাম বিপ্লব (১৪), আফিফ হোসেন ধ্রুব (৩) সাজঘরে ফিরলে আবাহনীর স্কোর হয়ে যায় ৬৭/৫। ধ্বংসস্তুপ থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক মুশফিক। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ১৬০ রানের জুটি গড়েন।

Banglabid

৪ ছক্কা ও ১১ চারে মুশফিক ১২৭ রানের ইনিংস খেলে মুশফিক যখন আউট হন ততক্ষণে আবাহনী চলে যায় মজবুত অবস্থানে। ৭৪ বলে ৬১ রানের কার্যকরী ইনিংস খেলেন মোসাদ্দেক।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন মো: সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম। অষ্টম উইকেট জুটিতে শেষ ২৮ বলে তারা অবিচ্ছিন্ন থেকে তোলেন ৫৭ রান। সাইফউদ্দিন ১৫ বলে ৫ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। তাইজুল একটি করে ছয়-চারে ১৪ বলে ১৭ রান করে থাকেন অপরাজিত।

পারটেক্স পেসার জয়নুল ইসলাম নেন তিনটি উইকেট। তাসামুল হক দুটি, রনি হোসেন ও শাহবাজ চৌহান নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT