চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু অমরত্ব লাভ করেছেন: খালিদ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

পঁচাত্তেরর ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি, তিনি অমরত্ব লাভ করেছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বঙ্গবন্ধু অমর, তাকে হত্যা করা যায়নি। এক মুজিবের রক্ত থেকে লক্ষ নয়; কোটি কোটি মুজিব জন্ম নিয়েছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তার নেতৃত্বে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে।

শুক্রবার বিকেলে পাবনার ঈশ্বরদীস্থ চরগরগড়িতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ১০০ জন্মোৎসব’ অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

Banglabid

কবি ড.আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান লাল, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, কবি সুজন বড়ুয়া ও কবি আসলাম সানী।

দু’দিনব্যাপী এ জন্মোৎসবের উদ্বোধন করেন কবি মুহম্মদ নুরুল হুদা।

উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Reneta

নৌ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার দুঃসাহস আমাদের নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁর প্রতি সম্মান জানান হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার স্বাদ যাতে না পাই, সে লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং সে হত্যাকে জায়েজ করার জন্য জিয়া, এরশাদ, খালেদা যা যা করা দরকার তা করেছে। তারা আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসিত করেছে। দেশপ্রমিক সেনাবাহিনীর সদস্যদের বিনা বিচারে হত্যা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালিদ মাহমুদ চৌধুরীনৌ পরিবহন প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষ্ণাঙ্গ পেটানোর দায়ে তিন ফরাসি পুলিশ বরখাস্ত

পরবর্তী

মাগুরায় ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

পরবর্তী

মাগুরায় ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT