চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ডিসেম্বরের বই উৎসব নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, ঐক্যফ্রন্টের আপত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

পহেলা জানুয়ারির পরিবর্তে নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর বই উৎসব নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের দাবি, পহেলা জানুয়ারির পরিবর্তে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর বই উৎসব করা আচরণবিধি লঙ্ঘন তাই তা বন্ধের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি সিইসির দপ্তরে জমা দেন গণফোরামের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

চিঠিতে বলা হয়: ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব করার ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

Banglabid

চিঠিতে আরও বলা হয়: আমরা মনে করি এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতোপূর্বে এ উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১-২ জানুয়ারি বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এ উৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেয়ার শামিল হবে।

আরও বলা হয়: বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারকে লঙ্ঘন করবে।

তাই নির্বাচনের আগে বই উৎসব কর্মসূচি উদ্বোধন কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ প্রদানে সিইসিকে চিঠিতে অনুরোধ জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজাতীয় ঐক্যফ্রন্টবই উৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রচারণা চালাতে পারছে না বিএনপি: মওদুদ

পরবর্তী

র‍্যাঙ্কিংয়ে দুইয়ে সাকিব, চারে মাহমুদউল্লাহ

পরবর্তী

র‍্যাঙ্কিংয়ে দুইয়ে সাকিব, চারে মাহমুদউল্লাহ

খালেদা

প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল বিভাগে খালেদা জিয়া

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT