চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাডলাইটের খবরে খুশি জিমিরা

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৫:৪৩ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

‘ঢাকার মাঠে প্রথম ফ্লাডলাইটের আলোতে খেলবো। কেমন যেন বিশ্বাসই হচ্ছে না। অন্যরকম একটা আনন্দ হচ্ছে।’ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট আসার খবর শুনে চ্যানেল আই অনলাইনের কাছে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর দাবি অনেকদিনের। হবে হবে করে নানা কারণে সেই ব্যবস্থা করতে পারেনি হকি ফেডারেশন। সামনে এশিয়া কাপ। প্রায় ৩২ বছর পর বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের শর্তমতে এশিয়া কাপ করতে মাঠে ফ্লাডলাইট থাকতেই হবে। সেই শর্ত পূরণ করতে সেপ্টেম্বরের আগেই ফ্লাডলাইট বসানোর প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মকর্তারা।

এই মাসের মধ্যে ফ্লাডলাইট ক্রয় সংক্রান্ত দরপত্র আহবান করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ১০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে হকি ফেডারেশন। কেনা থেকে শুরু করে ফ্লাডলাইট লাগাতে মোট পাঁচ মাস সময় লাগবে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের দেওয়া সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে রহমতউল্লাহর আশা।

সবকিছু ঠিক থাকলে ৩০ সেপ্টেম্বর ঢাকার মাঠে গড়াবে এশিয়া কাপের দশম আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টের বাকি সাত দেশ হলো- দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন এবং ওমান।

ট্যাগ: হকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার মুখ খুললেন পান্নু

পরবর্তী

সালমানের বিয়ের খোঁজ নিতে চান সোনাক্ষী

পরবর্তী
সালমান খান ও সোনাক্ষী সিনহা

সালমানের বিয়ের খোঁজ নিতে চান সোনাক্ষী

‘জুটোপিয়া’র বিরুদ্ধে চুরির অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT