চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে দলীয় প্রধানের পদ থেকে লা পেন’র পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্রান্সে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আগে ন্যাশনাল ফ্রন্ট পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী মারিনা লা পেন।

সোমবার সন্ধ্যায় ফ্রেন্স টিভিকে দেয়া এক সাক্ষাতকারে লা পেন বলেন, ‘আজ সন্ধ্যা থেকে আমি আর ন্যাশনাল ফ্রন্টের প্রধান থাকছি না, আমি এখন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী’।

তিনি বলেন, প্রেসিডেন্ট হলে ফ্রান্সের সকল জনগণের জন্য কাজ করতে চাই। আমার পার্টির উর্ধ্বে উঠে কাজ করা প্র্রয়োজন।

নির্বাচন বিষেজ্ঞরা মনে করছেন, তার এই কার্যক্রম দেশের জন্য তার কাজ করার ইচ্ছার প্রকাশ, দলের জন্য নয়। তিনি প্রথম রাউন্ডে রিপাবলিকান ফ্রান্সিস ফিলনকে পরাজিত করার পর ভোটারের কাছে পৌঁছানোর কৌশল হিসাবেই এই পদত্যাগ করলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আগামী ৭ মে দ্বিতীয় দফায় ‘রানঅফ’ ভোটের জন্য লড়বেন কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন এবং ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁ।

যদিও আগামী ‍নির্বাচনে ৩৯ বছর বয়সী এম্যানুয়েল মাক্রোঁকে এখনো পর্যন্ত নির্বাচনে ফেবারিট ধরা হচ্ছে, তবুও লা পেন বলেছেন ‘আমরা জিততে পারবো, আমরাই জিতবো।’

তবে জনমত জরিপে এখনো বেশ এগিয়ে আছে ম্যাক্রো। ৭ মে নির্বাচনের আগে ২৫ এপ্রিল করা এক জনমত জরিপ বলছে, ম্যাক্রো ৬২% এবং লা পেন মাত্র ৩৮% ভোট পেয়েছেন।

লা পেন ২০১১ সালে তার বাবার জায়গায় ন্যাশনাল ফ্রন্টের পার্টির প্রধানের চেয়ারে বসেন। তবে তিনি রোববারের নির্বাচনে ২০০২ সালে তার বাবার চেয়ে ২.৮ মিলিয়ন ভোট বেশি পেয়েছেন।

২৩ এপ্রিল প্রথম রাউন্ড ভোটের ফলাফলে ৯৬ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট প্রার্থী এম্যানুয়েল মাক্রোঁ পেয়েছিলেন ২৩.৯% এবং নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি প্রার্থী কট্টর ডানপন্থি প্রার্থী মারিন লা পেন পেয়েছিলেন ২১.৪% ভোট।

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্য থেকে প্রথম রাউন্ডে সবচেয়ে বেশী ভোট পাওয়া দু’জন প্রার্থী নিয়ে দ্বিতীয় রাউন্ডের ভোটকে ‘রানঅফ ভোট’ বলা হয়ে থাকে।

ট্যাগ: ফ্রান্স নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জৈব পদ্ধতি ব্যবহারে আগ্রহী হয়েছেন সিরাজগঞ্জের কৃষক

পরবর্তী

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

পরবর্তী

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সুনামগঞ্জের হাওরে তলিয়ে গেছে ৯০ ভাগ বোরো ফসল

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT