চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে জিম্মি সংকটের অবসান, বন্দুকধারীসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ত্রিবেজে একটি সুপারমার্কেটে জিম্মি সংকটের অবসান হয়েছে। হামলা চালানো বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এর আগে ৩ জনকে গুলি করে হত্যা করে সেই বন্দুকধারী।

হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। হামলাকারী ২৬ বছর বয়সী রেদোয়ান লাকদিম মরোক্কান বংশোদ্ভূত বলেও তিনি জানান।

হামলার সময় রেদোয়ান লাকদিম নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে দাবি করেন। অনলাইনে আইএসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে হামলাকারীকে ‘আইএস এর একজন সেনা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

Banglabid

পৃথক তিনটি হামলার ঘটনা ঘটায় লাকদিম। হামলার শুরু হয় বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাচীন পর্যটন শহর রকাসোনে। সেখানে হামলাকারী এক যাত্রীকে হত্যা এবং চালককে আহত করে একটি গাড়ি ছিনতাই করে।

এরপর কাছেই জগিং করতে থাকা পুলিশ সদস্যদের দিকেও গুলি করে ওই রেদোয়ান। এসময় সেখানে এক পুলিশ সদস্য আহত হন।

ওই গাড়ি নিয়ে আট কিলোমিটার রাস্তা পেরিয়ে সে উপস্থিত হয় পাশের ত্রিবেজ শহরের ‘সুপার ইউ’ নামের একটি সুপারমার্কেটে।

Reneta

ফ্রান্সের প্রধানমন্ত্রীও শুরুতেই একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন।

হামলাকারীর বিষয়ে আগে থেকেই ফরাসি গোয়েন্দারা জানতো বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব। বলেন, ‘সে ছোটখাট অপরাধের জন্য পরিচিত ছিলো। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। কিন্তু তার মধ্যে কোন চরমপন্থার আভাস দেখিনি।’

২০১৫ সাল থেকে ফ্রান্সে বেশকিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই বছরের ১৩ নভেম্বর আইএস জঙ্গিদের হামলার ১৩০ জন নিহত হওয়ার পাশাপাশি সাড়ে ৩শ জনের মতো লোক আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্স
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT