চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক ম্যাসেঞ্জারে ‘গোপন’ দাবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

দাবা খেলতে ভালোবাসেন? বাস্তবে শুধু না, ফোন আর কম্পিউটারেও অনেক আগে থেকেই রয়েছে দাবা খেলার ব্যবস্থা। সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে এসব গেমের চেহারা ও ডিজাইনে। হয়েছে আরো ব্যবহার-বান্ধব।

কিন্তু এখন শুধু বাস্তবে অথবা কম্পিউটার গেম বা মোবাইল অ্যাপে নয়, চ্যাটিং অ্যাপ ম্যাসেঞ্জারেও আপনি খেলতে পারবেন দাবা। জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের চ্যাটিং অ্যাপ ‘ফেসবুক ম্যাসেঞ্জারে’ এমন একটি ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি ম্যাসেঞ্জারের ভেতরেই আপনার বন্ধুর সঙ্গে দাবা খেলতে পারবেন।

হয়তো ভাবছেন, ফিচারটি নতুন কিনা। না ফিচারটি বেশ পুরোনো। তাহলে এতোদিন চোখে পড়লো না কেনো? কারণ দাবা খেলার এই ফিচারটি একটি ‘গোপন’ ফিচার, বিশেষ একটি কোডের মাধ্যমে যা চালু করতে হয়।

Banglabid

পুরোপুরি সক্রিয়, গ্রাফিক্যাল কিন্তু লুকানো এই গেমটি চালু করার জন্য আপনার ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি চালু করে যার সঙ্গে দাবা খেলতে চান তার সঙ্গে কনভারসেশন চালু করুন। তারপর টাইপ করুন @fbchess play, এন্টার চাপুন। ব্যাস! স্ক্রিনে দাবার বোর্ড হাজির; শুরু হয়ে গেলো গেম।

এই খেলাটার একটাই সমস্যা, অন্যান্য গ্রাফিক্যাল গেমগুলোর মতো এটি ‘ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ’ নয়। মানে আপনি টাচ করে বা মাউস দিয়ে টেনে দাবার গুটি চালতে পারবেন না। একেকটা চাল দিতে হলেও আপনাকে কমান্ড টাইপ করতে হবে।

সৈন্যের গুটিগুলোর জন্য কোড হচ্ছে P, ঘোড়ার কোড N, হাতি B, নৌকা R, রাণী বা মন্ত্রী Q এবং রাজা K। একটা উদাহরণ দেই, b সারিতে থাকা সৈন্যের গুটি শুরুতে চালতে গেলে আপনি টাইপ করবেন @fbchess Pb4।

Reneta

একইভাবে খেলায় প্রতিপক্ষকে ড্র করার আহ্বান জানাতে গেলে আপনাকে টাইপ করতে হবে @fbchess draw offer এবং খেলা ছাড়তে চাইলে @fbchess resign।

সবগুলো কমান্ডের তালিকা পেতে ম্যাসেঞ্জারে @fbchess help লিখে এন্টার দিন।

এভাবে বার বার কমান্ড লিখে দাবা খেলাটা কিছুটা ঝামেলার এবং বিরক্তিকর মনে হতে পারে অনেকের কাছেই। কিন্তু চাইলেই আপনি দূরে থেকেও ম্যাসেঞ্জারে কথা বলতে বলতে বন্ধুর সঙ্গে দাবা খেলতে পারছেন, সেটাই বা কম কিসে?

আর কিছু না হোক, অন্তত যারা ফেসবুক ম্যাসেঞ্জারের এই গোপন ফিচারটি সম্পর্কে জানে না, তাদের কাউকে হঠাৎ এভাবে দাবা খেলার আমন্ত্রণ জানিয়ে চমকেও দিতে পারেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাবাফেসবুকফেসবুক-ম্যাসেঞ্জারস্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুক ম্যাসেঞ্জারে ‘গোপন’ দাবা

পরবর্তী

ফেসবুক ম্যাসেঞ্জারে ‘গোপন’ দাবা

পরবর্তী

অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিধি-বিধান মেনে চলার পরামর্শ প্রধান বিচারপতির

অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিধি-বিধান মেনে চলার পরামর্শ প্রধান বিচারপতির

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলায় বড় পরিবর্তন, বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

ছেলের জন্য বলিউডে দ্বারে দ্বারে ঘুরেছেন বিবেকের বাবা!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পাচ্ছে ইউক্রেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT