চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার মতোই ফিরল কোহলির ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আড়াইশ রানেরও বেশি করে দশ উইকেটে হার। প্রথম ম্যাচের পর অস্থিরতায় পড়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ রানের জয়ে দারুণভাবে সিরিজে ফিরে এসেছে বিরাট কোহলির দল।

রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা জয়ের পর সিরিজে এখন ১-১এ সমতা। রোববার বেঙ্গালুরুতে হবে তিন ওয়ানডের সিরিজের ফয়সালা।

শুক্রবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৪০ রান জমায় ভারত। জবাব দিতে নেমে ৫ বল আগেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া, তোলে ৩০৪ রান।

Banglabid

রোহিত শর্মা (৪২) ও শেখর ধাওয়ান মিলে ভারতকে ভালো শুরুই এনে দিয়েছিলেন। উদ্বোধনীতে ৮১ যোগ করে বিচ্ছিন্ন হন দুজনে। কোহলিকে নিয়ে পরে ১০৩ রানের জুটি গড়ে স্কোরবোর্ড আরও মজবুত করেন ধাওয়ান।

দুজনেই সেঞ্চুরির আশা দিচ্ছিলেন। কাছাকাছি যেতে পেরেছেন কেবল ধাওয়ান। বাঁহাতি ওপেনারের আক্ষেপ ৪ রানের। ১৩ চার ও এক ছক্কায় ৯০ বলে ৯৬ করে আউট হয়েছেন।

কোহলি গেছেন ৭৮ পর্যন্ত। ৬ চারে ৭৬ বলে ৭৮ রানের দায়িত্বশীল ইনিংস অধিনায়কের। ফেরার আগে লোকেশ রাহুলকে নিয়ে ৭৮ রান যোগ করে বড় সংগ্রহের পথেই রাখেন ভারতকে।

Reneta

রাহুল শেষ পর্যন্ত থাকেন। জাদেজাকে (২০*) নিয়ে শেষে ঝড় তোলেন। অপরাজিত ৮০ রানের ইনিংস তার। ৬ চার ও ৩ ছয়ে ৫২ বলে সাজানো।

সফরকারীদের হয়ে অ্যাডাম জাম্পা ৩টি ও কেন রিচার্ডসন ২টি করে উইকেট নিয়েছেন।

লক্ষ্যের পেছনে ছুটে ডেভিড ওয়ার্নার ১৫ ও অ্যারন ফিঞ্চকে ৩৩ রানে হারায় অজিরা। এরপর নতুন সেনসেশন মার্নাস লাবুশেন ও পুরনো সেনসেশন স্টিভেন স্মিথ মিলে দলকে পথে রাখেন। জুটিতে ৯৬ রান যোগ করেন দুজনে। লাবুশেন ৪৬ করে ফিরলে ভাঙে জুটি।

অ্যালেক্স ক্যারি ১৮, অ্যাস্টন টার্নার ১৩, অ্যাস্টন অ্যাগার ২৫ করে কিছু পথ এগিয়েছিলেন। এরমাঝে স্মিথ ৯৮ করে সাজঘরে হাঁটা দিলে হিসাব হতে ছিটকে যেতে থাকে অস্ট্রেলিয়া। ৯ চার এক ছয়ে স্মিথের ১০২ বলে ৯৮ রানের ইনিংসটি তাই পরাজয়ের খাতায়।

ভারতের জয়ে সামি ৩টি, সাইনি-জাদেজা ও কুলদ্বীপ ২টি করে উইকেট নিয়েছেন। বুমরাহর ঝুলিতে গেছে ১ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারত-অস্ট্রেলিয়া সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT