চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেভারিটের মতো শুরু ভারতের সাফ মিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মূল দলের অনেকেই নেই। তরুণে ঠাসা এক দল। কম বয়সীদের নিয়ে খেলতে আসা এই ভারতও যে অনেকখানি ভয়ংকর তা হাড়ে হাড়ে টের পেল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারানো শ্রীলঙ্কা।

সাফ সুজুকি কাপে বুধবার গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে সাউথ এশিয়ার সাতবারের চ্যাম্পিয়ন ভারত।

নীলফামারীতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারানো লঙ্কানরা এদিন শুরুটা করেছিল ভারতের চোখে চোখ রেখেই।

Banglabid

একটা সময় পর্যন্ত পাল্লা দিয়ে খেললেও আস্তে আস্তে বল দখলে পিছিয়ে পড়ে দলটি। ধীরেসুস্থে খেলা গুছিয়ে নিয়ে প্রতিপক্ষকে ক্রমেই চেপে ধরে ভারত। তাতেই আসে ফল। ৩৫ মিনিটের হঠাৎ এক আক্রমণে লঙ্কান গোল বারের বাঁ-প্রান্ত দিয়ে আশিক কুরুনিয়ানের বাঁ-পায়ের শট জালে জড়ালে এগিয়ে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের বাঁশি বাজতে না বাজতেই লঙ্কানদের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ায় ভারত। ৪৭ মিনিটে বাঁ-প্রান্তে ভলি করেছিলেন ডিফেন্ডার লালিয়ানজুয়ালা। সেই ভলি লঙ্কান গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ালে জয় অনেকখানি নিশ্চিত হয়ে যায় ভারতের।

৭১ মিনিটে গোল ব্যবধান আরও বাড়িয়ে নেয়ার সুযোগ পেয়েছিল ভারত। ডি-বক্সের ভেতর থেকে ফারুখ চৌধুরীর নেয়া শট বার কাঁপিয়ে ফিরে আসলে ফিরতি বলে শট নিয়েও জালে জড়াতে পারেননি বদলি ফরোয়ার্ড মানভীর সিং। ৮৮ মিনিটে ফারুখের আরেকটি সুন্দর প্রচেষ্টা লঙ্কান গোলরক্ষক হাত দিয়ে ফিরিয়ে দিলে ২ গোলের ব্যবধান নিয়েই খুশি থাকতে হয় সাফের জায়ান্টদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাফ ফুটবল-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসরের খবরকে গুজব বললেন হাফিজ

পরবর্তী

আবার সংবাদ পাঠিকা পেলাম, ধন্যবাদ বুবলী: শাকিব খান

পরবর্তী

আবার সংবাদ পাঠিকা পেলাম, ধন্যবাদ বুবলী: শাকিব খান

একটানা ১৮৫ কিলোমিটার সাঁতরে বিশ্বরেকর্ড যাত্রায় মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT