চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেডারেশন সভাপতির প্রশংসায় বেনজেমার টিটকারি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দারুণ এক সময় কাটাচ্ছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদকে লা লিগা জিতিয়ে হয়েছেন এ মৌসুমের সেরা খেলোয়াড়। ফরাসি ফরোয়ার্ডকে তাই প্রশংসাই করেছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। জবাবে বেনজেমা হেসেছেন বিদ্রূপের হাসি!

২০১৯-২০ মৌসুমে ৪৭ ম্যাচে ২৬ গোল করেছেন বেনজেমা, করিয়েছেন ১১টি। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি জমানোর পর রিয়ালকে যেন একাই টেনেছেন ফরাসি ফরোয়ার্ড। কেবল স্প্যানিশ লিগেই তার ২১ গোল লস ব্লাঙ্কোসদের এনে দিয়েছে লা লিগা শিরোপা।

কিন্তু এমন আগুনে ফর্মে থাকার পরও ফ্রান্স জাতীয় দলে জায়গা হয়না বেনজেমার। সতীর্থকে ব্ল্যাকমেইল করার অপরাধে ২০১৫ সালের পর থেকে জাতীয় দলে ব্রাত্য এই ফরোয়ার্ড। বেনজেমা জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন মাল্টার বিপক্ষে, সেই ম্যাচে জোড়া গোল করার পরও তাকে পরের ম্যাচ থেকে আর দলেই নেননি কোচ দিদিয়ের দেশম। ২০১৮ সালে দল যখন বিশ্বকাপ জয়ের উল্লাস করছে বেনজেমা ঘরে বসে বিমর্ষ মুখে দেখেছেন সেই উদযাপন। ২০২০ সালের শুরুতেও ফেডারেশন সভাপতি লে গ্রায়েত জানিয়েছেন, রিয়াল ফরোয়ার্ডকে ফেরানোর কোনো ইচ্ছাই তাদের নেই!

সেই লে গ্রায়েতই লা লিগা মৌসুম শেষে বেনজেমাকে প্রশংসায় ভাসিয়েছেন। আরএমসি স্পোর্টকে এক সাক্ষাৎকারে ফ্রান্স ফুটবল ফেডারেশন সভাপতি বলেছে,’ বেনজেমা তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করলো। রিয়ালের হয়ে সে অসাধারণ খেলেছে। এখন সে সেরাদের একজন।’

সেই কথার জবাবে টুইটারে বেনজেমা লিখেছেন,’ আমি হাসিকেই বেছে নিলাম!’

ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করেছেন বেনজেমা। জাতীয় দলে ব্রাত্য থাকার পরও এখন পর্যন্ত অবসর নেননি। যখন সময় হবে তখন নিজ থেকেই অবসরে যাবেন বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

ট্যাগ: বেনজেমারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিষণ্ণতায় ভুগেছিলেন কপিল শর্মাও, অকৃতকার্য হয়েছিলেন গণিতে

পরবর্তী

ঈদ যাত্রায় সতর্কতার সাথে গাড়ি চালানোর অনুরোধ জানান ওবায়দুল কাদের

পরবর্তী

ঈদ যাত্রায় সতর্কতার সাথে গাড়ি চালানোর অনুরোধ জানান ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিআরটিসিকে অনিয়ম থেকে বেরিয়ে আসার নির্দেশ সেতুমন্ত্রীর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT