চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটপাতে জমজমাট ঈদবাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৫
অন্যান্য
A A

দিন যতই যাচ্ছে ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠছে ঈদবাজার। সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা ঈদের আনন্দ পরিবারের সবার মাঝে ছড়িয়ে দিতে নিজেদের মতো করে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।

রোজার তৃতীয় শুক্রবার থাকায় ক্রেতারা ভিড় করছে বিভিন্ন মার্কেটে। উচ্চবিত্তরা গুলশান,উত্তরা বা বনানির বিভিন্ন শপিং বা ফ্যাশন হাউসগুলোতে তেমন করে মধ্যবিত্তরা নিউ মাকের্ট, চাঁদনী চক কিংবা বসুন্ধরা শপিং মলে। আর নিম্নবিত্তরা ভিড় করছেন গুলিস্তান, মহাখালী কিংবা ফার্মগেটের ফুটপাতের দোকানগুলিতে।

কথায় আছে যার যেমন আয় তার তেমনি ব্যয়। সেই আয়ের পরিপ্রেক্ষিতে পরিবারের সবার জন্য সাধ্যের মতো একটি দুটি পোশাক কিনছেন তারা। অনেকের পোশাক হয়তো পছন্দ হয়েছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই দামে মিলছে না বলে।

Banglabid

ফার্মগেট এলাকার ফুটপাতের ঈদবাজার ঘুরে দেখা গেলো, ফুটপাতের বাহারি পোশাক কিনতে এদিক ওদিক ঘুরে শেষক্রমে একটি পোশাক কিনে এক টুকরো হাসি নিয়ে অবশেষে বাড়ি ফিরছেন অনেকে। রাজধানীর বড় বড় শপিংমল ও মাকের্টগুলোতে যেমন ঈদ উপলক্ষে কিরণমালা, জলনুপুর এর মতো ভিন্ন নামের পোশাকে সেজেছে। ঠিক একইভাবে ফুটপাতের দোকানগুলোতে বাহারি রঙ আর ভিন্ন কাজে এখানেও সেজে উঠেছে কিরণমালা,পাখির মতো আরও বহু নামের পোশাক।

মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে আসা শিশু মালা নিজের ভাষায় উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘আমার খুব আনন্দ লাগতাছে মা আমারে পাখি কিননা দিছে। ঈদের এইটা পইড়া আমি ঘুরুম’।

ফুটপাতের দোকানগুলোতে মেয়েদের ঈদের পোশাকের দাম ৩০০ টাকা শুরু করে ৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে। ছেলেদের টি শার্ট বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। বাচ্চাদের প্যান্টের মূল্য সর্বোচ্চ ৪৫০ টাকা আর সর্বনিম্ন ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Reneta

এছাড়া আরো বিক্রি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি মেদের থ্রি পিস, শাড়ীসহ আরো বাহারি জিনিস। বাহারি আয়োজনে দোকান সাজিয়ে বসা ফুটপাতের দোকানিরা বলছেন, ঈদ কেনাকাটা শুরু হয়েছে, রোজার শেষদিকে আরও বাড়বে বিক্রি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবাজারঈদের কেনাকাটা
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT