চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুঁসছে নর্থ কোরিয়া, পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

‘যখন-তখন’ ব্যবহারের জন্য পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় সর্বশেষ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অব্যাহত ভাবে সামরিক শক্তি জোরদারের প্রচেষ্টা চালানো এই নেতা।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’তে প্রচারিত বার্তায় কিম বলেন, হামলা চালানোর জন্য প্রয়োজনে নর্থ কোরিয়ার পুরো সামরিক কাঠামোকে ঢেলে সাজাতে হবে।

মার্কিন প্রভাবে নর্থের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা জোরদারের পর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে এই বার্তা দিলেন তাদের নেতা।

সাম্প্রতিক সময়ে পরমাণু অস্ত্র পরীক্ষা ও ছয়টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পশ্চিমা শক্তি বিশেষ করে আমেরিকার প্রতি এই সতর্কবার্তা দিলেন কিম জং উন।

এক সামরিক মহড়ায় তিনি বলেন, ‘যেকোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য নর্থ কোরিয়াকে প্রস্তুত রাখতে হবে। এই চরম সময়ে যখন আমেরিকা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তখন একমাত্র উপায় হলো নর্থ কোরিয়ার পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানো’।

এমন ঘোষণার পর নর্থের এই নেতার ওপর নাখোশ যুক্তরাষ্ট্র পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগনের এক তাৎক্ষণিক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের বিধিনিষেধ পাশ কাটিয়ে এ ধরণের উস্কানিমূলক তৎপরতা থেকে নর্থ কোরিয়ার বিরত থাকা উচিৎ’।

পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ায় গত বুধবার নর্থ কোরিয়ার ওপর আরোপিত অবরোধ আরও জোরদার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

নিষেধাজ্ঞা অনুযায়ি নর্থ কোরিয়া থেকে আসা এবং দেশটির উদ্দেশে রওনা করা সব জাহাজে তল্লাশী চালানোসহ ১২ টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত করা হয়েছে।

ট্যাগ: নর্থ কোরিয়ানর্থ কোরিয়া-অবরোধনর্থ কোরিয়া-আমেরিকানর্থ কোরিয়া-পরমাণু অস্ত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারো হুমকিতে মধুপুরের শালবন

পরবর্তী

ফুঁসছে নর্থ কোরিয়া, পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ

পরবর্তী

মান্না ভক্ত জিৎ

মান্না ভক্ত জিৎ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT