চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার কাছে ‘ভার’ না ব্যবহারের উত্তর চায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের মাত্র চারদিন গড়াতেই রেফারির নানা সিদ্ধান্তে উত্তাল ফুটবল বিশ্ব। ফিফার চালু করা নতুন প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভার) ক্ষমতা ও ব্যবহার নিয়েই উঠেছে প্রশ্ন।

রোববার ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের একটি বিতর্কিত গোল ও নেইমারের জার্সি ধরে টেনে ফেলার পরেও রেফারিরা ঘটনাকে গুরুত্ব না দেয়ায় তা আরও সামনে এসেছে।

অথচ রেফারি ব্রাজিলের বিরুদ্ধে সমতায় ফেরার জন্য স্টিভন জুবেরের করা গোলটা বাতিল করেননি। টিভি রিপ্লেতে দেখা গেছে, সুইজারল্যান্ডের হয়ে গোল করার সময় জুবের কনুই দিয়ে ধাক্কা দিয়েছিলেন ব্রাজিলের ডিফেন্ডার মিরান্দাকে।

Banglabid

মেক্সিকান রেফারি সেসার র‌্যামোসের কাছে প্রতিবাদও করেছিলেন কৌতিনহোরা। কিন্তু তিনি গুরুত্ব দেননি। এ বারের বিশ্বকাপে চালু হওয়া ভার নিয়ে মাথা ঘামাননি। অথচ তারা নিজে থেকেই কিন্তু হস্তক্ষেপ করতে পারতেন।

জুবেরের গোল ছাড়াও পেনাল্টি বক্সে গ্যাব্রিয়েল জেসাসকে ফেলে দেয়ার পরও ভারে’র সাহায্য নিতে পারতেন রেফারি। কিন্তু সেটাও নেননি। কেন ভার ব্যবহার করা হয়নি, তা ফিফার কাছে জানতে চেয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

সোমবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন বলেছে, ‘এই দুটি ঘটনা ঘটেছে রেফারির পরিষ্কার ভুলে। উভয় ঘটনাতেই ভারে’র সাহায্য নেয়া উচিত ছিল।

Reneta

কনফেডারেশন আরও বলছে যে, ঘটনাগুলোর পর্যালোচনা হচ্ছে কি না ‘স্বচ্ছতা অবলম্বনের’ জন্যেই তা আমরা জানতে চাই।

ম্যাচ চলাকালে সেই সময় অফিসিয়ালদের মধ্য যেসব আলোচনা হয়েছে তার‘ভিডিও এবং অডিও রেকর্ডিং’ দেয়ার অনুরোধও করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
Oplus_131072

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬

এনআইডি সংশোধনে নতুন কী লাগবে

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT