চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিতা কেটে জানান দিলেন, তিনি বেঁচে আছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ০২, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কিম

কিম জং উনকে নিয়ে ছড়ানো গুজবের অবসান হলো অবশেষে। টানা ২০ দিন পর জনসম্মুখে দেখা গেলো নর্থ কোরিয়ার এই একনায়ককে।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) জানিয়েছে, কিম জং উন ফিতা কেটে একটি সার কারখানার উদ্বোধন করেছেন।

সঙ্গে এও লেখা হয়, শুক্রবার তাকে পেয়ে ওই কারাখানার কর্মকর্তা-কর্মাচরি আনন্দে চিৎকার করে ‍উঠে।

গত ১২ এপ্রিলের পর এই প্রথমবার দেখা গেলো তাকে। এর মধ্যে তার স্বাস্থ্য নিয়েও বেশ গুজব ছড়িয়েছিল। নর্থ কোরিয়ার ওই খবরের সঙ্গে কিমের একটি ছবিও ছাপা হয়েছে।

কেসিএনএ-এর খবরে আরও বলা হয়, শুক্রবারের আয়োজনে কিমের সঙ্গে আরো কিছু সিনিয়র নর্থ কোরিয়ান কর্মকর্তারা ছিলেন, তার মধ্যে বোন কিম ইয়ো জংও ছিলেন।

পিয়ংইয়ংয়ের উত্তরে ওই সার কারখানার ফিতা কেটে কিম বলেন, ‘এই কারাখানার উৎপাদন পদ্ধতি নিয়ে তিনি সন্তুষ্ট।’

দেশের রাসায়নিক শিল্প ও খাদ্য উৎপাদনের উন্নয়নে অংশগ্রহণ করায় তাদের প্রশংসাও করেন তিনি।

গত ১৫ এপ্রিল নর্থকোরিয়ার প্রতিষ্ঠাতা পিতা কিমের দাদুর জন্মবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানেও উপস্থিত না হওয়ায় কিমের স্বাস্থ্য নিয়ে নানান কথা ছড়াতে থাকে।

নর্থ কোরিয়ায় সবচেয়ে বড় আয়োজন থাকে সেই উদযাপনে। প্রতিবছর কিম ওই দিনটিতে তার দাদার সমাধিতে যান এবং কখনো এর ব্যতিক্রম হয়নি।

এরপরই ডেইলি এনকে তাদের এক খবরে জানায়, কিম জং উন গত আগস্ট থেকে হার্টের সমস্যায় ভুগছেন। বর্তমানে তা খুব খারাপ অবস্থায় পৌঁছেছে।

শুরু হয় এই তথ্যের বিশ্লেষণ। প্রতিদ্বন্দ্বি সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রও জানায় তাদের গোয়েন্দা সংস্থা এই দাবি পর্যবেক্ষণ করছে।

পরে যুক্তরাষ্ট্র জানায়, কিমের হার্টের সার্জারির পর তার অবস্থা আশঙ্কাজনক।

যদিও সাউথ কোরিয়া সরকার ও চীনা গোয়েন্দারা জানায়, এসব খবর সত্য নয়, ভিত্তিহীন।

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১১ বলে ১৭৫ করা ব্যাটটা নিলামে তুলছেন গিবস

পরবর্তী

ভারতে লকডাউনে যেভাবে চলবে অফিস, মদের দোকান, সেলুন

পরবর্তী

ভারতে লকডাউনে যেভাবে চলবে অফিস, মদের দোকান, সেলুন

অ্যান্টিবডি টেস্টে পজিটিভ, দম নিতে ঘরের বাইরে যাবেন ম্যাডোনা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT