চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোফাইল পিকচারের সুরক্ষায় ফেসবুকে প্রোফাইল পিকচার গার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
প্রোফাইল পিকচার গার্ড-ফেসবুক

একজনের প্রোফাইল পিকচার অন্য কেউ ডাউনলোড বা শেয়ার করতে পারবেন কিনা, তা নিয়ন্ত্রণ করার অপশন বাংলাদেশে চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিশেষ এই টুলের নাম ‘প্রোফাইল পিকচার গার্ড’।

এটি ফেসবুক ব্যবহারকারীদের ব্যবহৃত প্রোফাইল পিকচারের উপর তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। প্রোফাইল পিকচার গার্ড ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টের প্রোফাইল হিসেবে ব্যবহৃত ছবিটি অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী ডাউনলোড ও শেয়ার করতে পারবেন কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

ফেসবুক প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, প্রোফাইল পিকচার ফেসবুকে কমিউনিটি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এর মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী খুব সহজেই তার বন্ধুদের খুঁজে যোগাযোগ করতে পারেন।

Banglabid

কিন্তু অনেক ফেসবুক ব্যবহারকারীই ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করেন না।

প্রোফাইল পিকচার গার্ড-ফেসবুক
প্রোফাইল পিকচার গার্ড

একটি গবেষণার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক নারীই তাদের চেহারা সম্বলিত কোনো ছবি ইন্টারনেটে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তারা সবসময় ইন্টারনেটে তাদের সংযুক্ত ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন।

উপমহাদেশের মধ্যে গত বছর ভারতে ফেসবুকের এই নতুন টুল চালু করা হয়েছিল। সেখানে ফেসবুকের এই প্রোফাইল পিকচার গার্ড ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই টুল এবার বাংলাদেশে চালু হলো।

Reneta

প্রোফাইল পিকচার গার্ড ছাড়াও আরও অনেক ফিচার যুক্ত করার চেষ্টা করছে ফেসবুক। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী প্রোফাইল পিকচার ডিজাইন করতে পারবেন। এক গবেষণার প্রেক্ষিতে সামাজিক নেটওয়ার্কটি জানিয়েছে, প্রোফাইল পিকচারের অপব্যবহার রোধে নিজস্ব ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রোফাইল পিকচার গার্ড-ফেসবুক
প্রোফাইল পিকচার ডিজাইন

ফেসবুক ব্যবহারকারীরা বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালুর নির্দেশনা দেখতে পাবেন প্রোফাইল পিকচারের অপশনের সঙ্গেই। এটি ছবিতে ব্যবহার করলে:

  • অন্য ব্যবহারকারীরা আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না।
  • আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো ব্যক্তি আপনার প্রোফাইল পিকচারে নিজেদেরকে বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না।
  • ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও আপনার ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেয়া যাবে না।
  • নিরাপত্তার সংকেত হিসেবে আপনার প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড বা ঢালের ছবি দেখানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT