চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় রাজনীতিতে নতুন চমক হয়ে এলেন প্রিয়াংকা গান্ধী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
কংগ্রেস-প্রিয়াংকা গান্ধি

ভারতের পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন প্রিয়াংকা গান্ধী ভদ্র। এই বড় পদ পাওয়ার মধ্য দিয়ে অবশেষে রাজীব-তনয়া সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন।

আসন্ন মে মাসের জাতীয় নির্বাচনের আগে দলের ক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কংগ্রেস জানায়, প্রিয়াংকাকে তার ভাই ও দলীয় প্রধান রাহুল গান্ধী এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন।

বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর একাধিকবার প্রিয়াংকাকে সামনে নিয়ে আসার দাবি উঠেছিল দলের মধ্য থেকে। কিন্তু নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ছিলে কংগ্রেস হাইকমান্ড। অবশেষে এবার দলে প্রবেশ করলেন তিনি।

৪৭ বছর বয়সী প্রিয়াংকা গান্ধী ভদ্র এতদিন তার রাজনৈতিক কর্মকাণ্ড ভাই রাহুল ও মা সোনিয়া গান্ধীর সমর্থনে তাদের রাজনৈতিক এলাকা আমেথি এবং রায়বাড়েলির মধ্যেই সীমিত রেখেছিলেন।

কিন্তু এবার নিজেই সক্রিয় হলেন প্রিয়াংকা। তাকে দলে এনে এবং উত্তরপ্রদেশের আংশিক দায়িত্ব দিয়ে ওই রাজ্যে নিজেদের সংগঠনের ধার বাড়াচ্ছে কংগ্রেস।

Reneta

টুইটবার্তায় কংগ্রেস বলেছে, ‘আমরা উদ্যম নিয়ে এবার এগিয়ে যেতে প্রস্তুত।’

এছাড়া দলের হয়ে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামলাবেন বলে একই বিবৃতিতে জানানো হয়েছে।

এ ঘোষণার পর রাহুল গান্ধী বলেন, তিনি তার বোনকে চ্যালেঞ্জ হিসেবে উত্তরপ্রদেশের এমন বড় একটি দায়িত্ব দিয়েছেন।

‘আমার কঠোর পরিশ্রমী বোন আমার সাথেই কাজ করবে। ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি এবং উদ্দীপ্ত। জ্যোতিরাদিত্যও একজন খুবই প্রগতিশীল নেতা,’ বলেন তিনি।

প্রিয়াংকা গান্ধী ভদ্রকে বহুদিন ধরেই কংগ্রেসের জন্য শক্তিশালী ট্রাম্পকার্ড মনে করা হয়ে আসছে। এই ট্রাম্পকার্ডই এখন কাজে লাগানো হচ্ছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে। আর উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য, যেখানে যে দল জয় পাবে, কেন্দ্রের ক্ষমতা পেতে সে দলের সুবিধা হবে সবচেয়ে বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কংগ্রেসপ্রিয়াংকা গান্ধীভারতলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT