চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়জনের কাছে ইফতার বা সাহরি পৌঁছে দিচ্ছে ‘উবার কানেক্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ০৬, মে ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

‘উবার কানেক্ট’ ডেলিভারি সার্ভিসের মাধ্যমে প্রিয়জনের কাছে মুহুর্তেই পৌঁছে যাচ্ছে ইফতার বা সাহরি।

এসকল সার্ভিস সব সতর্কতা যেমন- সবসময় মাস্ক পরা এবং পার্সেল ধরার সময় স্যানিটাইজার ব্যবহার করার মাধ্যমে আপনার পার্সেলগুলো সাবধানতার সাথে পৌঁছে দেয়।

উবার কর্তৃপক্ষ জানায়, কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে দ্বিতীয় দফায় দেশব্যাপি লকডাউন দেয়ায়, গতবছরের মত এবছরও পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে ইফতার করার সুযোগ হচ্ছে না।

Banglabid

এমন অনেকে আছেন যারা লকডাউনের কারণে পরিবার ও বন্ধুদের থেকে দূরে আটকা পড়েছেন, যেখানে তাদের সাহায্য করারও কেউ নেই।

এর ফলে এই রমজানেও অনেক বাবা তার পরিবার থেকে দূরে, মা তার সন্তানদের ছাড়া এবং স্ত্রী তার ভালোবাসার মানুষটিকে রেখে কষ্টে ইফতার করছেন।

এ অবস্থায়, আপনার ভালবাসার মানুষটির জন্য যদি কিছু করতে চান, তার জন্য সব স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা মেনে বিকল্প ব্যবস্থা রয়েছে। আপনি যদি চান তাহলে উবার কানেক্ট -এর মতো ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ঘরে রান্না করা ইফতার অথবা সাহরি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন।

Reneta

এসকল সার্ভিসের জন্য আপনার প্রিয়জন এখন আপনার উপহার ঠিকমতো পাবে এবং করোনা থেকেও নিরাপদ থাকবে।

ঢাকায় ‘উবার কানেক্ট’ চালু
মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গ্রাহকদের সুবিধায় গত বছরের জুন থেকে পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করছে স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার।

সার্ভিসটির মাধ্যমে ঢাকাবাসীরা নিজ বাসায় অবস্থান করেই ঢাকার অভ্যন্তরে তাদের প্রিয়জনের কাছে পণ্য পাঠাতে বা গ্রহণ করতে পারবেন। এছাড়া সার্ভিসটির মাধ্যমে তারা রাজধানীর দোকানগুলো থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।

জানা যায়, উবার কানেক্ট-এ সব পার্সেল হবে দুই চাকার গাড়িতে বহনযোগ্য যা ওজনে ৫ কেজির বেশি হবে না, এবং ভালোভাবে সিল করা থাকবে। কোনো ধরনের নিষিদ্ধ পণ্য যেমন- অ্যালকোহল, মাদকদ্রব্য এবং বিপজ্জনক কিংবা আইনত অবৈধ জিনিসপত্র পাঠানো যাবে না। এই ডেলিভারি সার্ভিসটি শুধু পার্সেল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যাত্রী পরিবহনের জন্য নয়।

সেবাটির মাধ্যমে রাইডশেয়ারিংয়ের ট্রিপগুলোর মতোই গ্রাহকরা পার্সেল পিকআপ ও পণ্য রাস্তায় থাকা থেকে শুরু করে ডেলিভারি পাওয়া পর্যন্ত ট্রিপের অগ্রগতি পুরোটাই পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকরা প্রাপকের সাথেও পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

এ বিষয়ে বাংলাদেশ ও পূর্ব ভারতের উবার প্রধান রাতুল ঘোষ বলেন, “আমরা উবার কানেক্ট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত যা গ্রাহকদের এই সংকটের সময়ে ঘরে থেকেই তাদের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে বা গ্রহণ করতে এমনকি দোকান থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতেও সহায়তা করবে। এই সঙ্কটপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে যেভাবে প্রয়োজনের সাথে সাথে হালনাগাদ করেছি তারই এক উৎকৃষ্ট উদাহরণ উবার কানেক্ট। এটি আমাদের চালকদের নতুন উপার্জনের সুযোগ করে দেওয়ার চলমান প্রয়াসেরও একটি অংশ।”

‘উবার কানেক্ট’ ব্যবহার পদ্ধতি
প্রথমধাপে, স্মার্টফোনের অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে বিনামূল্যে উবার অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপ ওপেন করে অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

আপনার পিকআপ এবং ডেলিভারি ঠিকানা দেওয়ার পরে অ্যাপে উবার রাইডের অপশনগুলোর মধ্যে নতুন অপশন হিসেবে ‘উবার কানেক্ট’ দেখা যাবে।

দ্বিতীয় ধাপে, পার্সেল ডেলিভারির নীতিমালা ও শর্তাবলী সম্বলিত পেজে আপনার সম্মতি নিশ্চিত করুন যে আপনার পার্সেলটি কোনো নীতিমালা বহির্ভূত জিনিস বহন করছে না এবং ডেলিভারি রিকোয়েস্ট দিন।

নোটিফিকেশনের মাধ্যমে চালক আপনার পার্সেল নিতে আসার রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেছে কি না তা জানতে পারবেন। পিকআপ বা ড্রপ-অফ এর জন্য বিশেষ কোনো নির্দেশনা থাকলে আপনি সরাসরি চালকের সাথে যোগাযোগ করতে পারবেন।

পার্সেল পাঠানোর সময় একজন গ্রাহক প্রাপকের সাথে ‘শেয়ার মাই ট্রিপ’ ফিচারটি ব্যবহার করতে পারেন। এতে পার্সেলটি ট্র্যাকের মাধ্যমে সহজেই চালকের সঙ্গে দেখা করে পার্সেল গ্রহণ করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT