চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাইভেট কারের চাপায় পথচারীর মৃত্যু: দুই বছর পর চালক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

প্রাইভেট কারের চাপায় পথচারী বৃদ্ধ গোয়ালা হরিদাস গোপ (৮৫) নিহত হবার দুই বছর পর পলাতক মো. নুরুল আমিন (৫৯) নামের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্টো (উত্তর)।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লা থেকে পিবিআই ঢাকা উত্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ঘাতক নুরুল আমিনকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: ভিকটিম হরিদাস গোপ নিজের বাড়ি কালিয়াকৈরে ঘি তৈরী করে ঢাকা শহরের পল্টন ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। হরিদাস গোপকে চাপা দেয়া ঘাতক প্রাইভেট কারের চালক নুরুল আমিন প্রাইভেট কারটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় এবং ঘটনার পরেই সে তার মোবাইল সিম ও ফোনটি ফেলে দিয়ে আত্মগোপন করে। প্রাইভেট কারটির মালিক মো. শাহআলম।

‘পিবিআইয়ের তদন্তে জিজ্ঞাসাবাদকালে শাহআলম শুধুমাত্র চালকের একটি জাতীয় পরিচয়পত্র দেয়, যার নম্বরগুলো অস্পষ্ট ছিল। এছাড়া তার কাছে চালক সম্পর্কিত আর কোন তথ্য ছিল না। পরে শাহআলমের পরিচিত এক ব্যক্তির মাধ্যমে আসামি নুরুল আমিনের আগের কর্মস্থল থেকে একটি জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া যায়। যার সূত্র ধরে পিবিআই ঘাতক চালক নুরুল আমিনকে গ্রেপ্তার করে’।

২০১৭ সালের ১৩ আগস্ট সকাল আনুমানিক সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের সোনালী ব্যাংকের সামনে হরিদাস গোপকে রাস্তা পার হওয়ার সময় মো. নুরুল আমিন বেপরোয়া গতিতে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৯-২৮০১) চালিয়ে চাপা দিলে হরিদাস গোপের পায়ের হাঁটুর নীচে ভেঙ্গে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে চালক নুরুল আমিন গাড়ী ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাইভেট কারের চাপায় নিহত বৃদ্ধ গোয়ালা হরিদাস গোপ

পরে ওইদিনই হরিদাস গোপের ছেলে প্রাইভেট কার চালক মো. নুরুল আমিনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে পল্টন মডেল থানার মামলা (নং-২৬) করেন।

মামলার এজাহারে তিনি জানান, তার বাবা হরিদাস গোপ (৮৫) ২০১৭ সালের ১৩ আগস্ট ভোরে তার বড় বোন সন্ধা রানী গোপের কেরানীগঞ্জের বাসায় যাওয়ার উদ্দেশে গ্রামের বাড়ী কালিয়াকৈর থেকে রওনা হন। সকাল ১০টায় পল্টন মডেল থানা পুলিশ তাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই খবর শুনে তিনি তাৎক্ষনিকভাবে কালিয়াকৈর থেকে ঢাকা মেডিকেলের দিকে রওনা করে দুপুরে হাসপাতালে পৌঁছালে আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পারেন যে, তার বাবা হরিদাস গোপ মারা গেছেন।

মামলাটি পল্টন মডেল থানা পুলিশ তদন্ত করে ঘাতক প্রাইভেট কারটি আটক করলেও চালক আসামি মো. নুরুল আমিনকে গ্রেপ্তার করতে সম্ভব না হওয়ায় আদালত ঘাতক চালককে গ্রেপ্তার করতে পিবিআইকে নির্দেশ দেন।

ট্যাগ: পিবিআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিস জনসন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী 

পরবর্তী

দাপুটে জয়ে শুরু টাইগারদের লঙ্কা সফর

পরবর্তী

দাপুটে জয়ে শুরু টাইগারদের লঙ্কা সফর

সেন্ট পিটার্সবার্গে এলজিবিটি কর্মীর মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT