চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতিতে ছেলেখেলা

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৯:৪৬ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
স্পোর্টস
A A

কতদিন এমন বাংলাদেশকে দেখা যায়নি, তা হিসাব করার ব্যাপার। পরিসংখ্যান বলছে সেটা ছয় বছর আগের কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৫৬ রান তুলতে সাত উইকেট চলে গিয়েছিল। ওভালে এদিন এক পর্যায়ে ৪৬ রানে ছিলেন না সাতজন! ভয়ঙ্কর এই পরিস্থিতি লজ্জার রেকর্ডের হুমকিতে ফেলে দিয়েছিল। ছয় বছর আগে বাংলাদেশ সেদিন ওডিআইতে নিজেদের সর্বনিন্ম স্কোর ৫৮তে গুটিয়ে যায়। ভাগ্যিস এই মঙ্গলবার সেটা হয়নি। তবে যেটা হয়েছে, সেটাও কম লজ্জার নয়। ওয়ানডে ইতিহাসে তৃতীয় বড় পরাজয় দেখতে হলো বাংলাদেশকে! ভাগ্যিস শব্দটা আরেকবার উচ্চারণ করা যায়। কেননা এটা যে প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ ২৪০ রানে হেরেছে। এমন একটা দিনের পর এই তথ্য গুরুত্বপূর্ণ নয়। ভারতীয় বোলাররা কি আগুন ঝরিয়েছেন? সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়াটাই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের দাম দিতে হলে বাংলাদেশি ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন দেখতে হবে।

ইমরুল (৭), সাকিব (৭) দুজনে পুল করতে যান। প্রস্তুতি ম্যাচে একটু চালিয়ে খেলার ‘ছেলেমানুষি’ দেখানোর অনুমতি থাকে। কিন্তু ইমরুল অফস্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলে যেভাবে পুল করেন, তা ‘ছেলেখেলা’ ছাড়া আর কিছু নয়। সাকিবের বলটা লেগস্টাম্পের উপরে থাকলেও যেভাবে শরীর ঘুরিয়ে তালগোল পাকান তাতে বল ৩০ গজ পার হওয়ার কথা নয়। সাব্বির (০) যাদবকে ডিফেন্স করতে যেয়ে বোল্ড হন। শরীরী ভাষা দেখে স্পষ্ট বোঝা গেছে বলের ওপর ঠিকমতো চোখ ছিল না। মুশফিক (১৩) যখন উইকেটে আসেন, তখন অফসাইডে সারি-সারি ফিল্ডার। মোহাম্মদ সামি অনুমিতভাবেই অফস্টাম্পের বাইরে বল ফেললেন। মুশফিক আলতো করে স্কয়ারকাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন। সৌম্য সরকারের (২) আউট নিয়ে যা একটু বিভ্রান্তি। কিন্তু তার শট খেলার ধরন নিয়েও প্রশ্ন তোলা যায়। সুইং করে বেরিয়ে যাওয়া বলে শুরুতে ব্রায়ান লারা কিংবা শচীন টেন্ডুলকার ওভাবে ব্যাট দিতেন কি না সন্দেহ।

Banglabid

আগের দিন ব্যাটিংটা ভালো হয়। তাই এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন সাকিব। কিন্তু বোলিং অনুশীলনটাও খুব একটা ভালো হয়নি। ভারত ৩২৪ রান করে বেরিয়ে যায়।

মোস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন যথারীতি ভালো শুরু করেন। রুবেল নিজের প্রথম ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে শুরু করেন। তার করা অফস্টাম্পের বাইরের বলে পাঞ্চ করতে যান রোহিত (১)। শর্ট অব লেন্থের বল ছিল। সেই সঙ্গে কিছুটা স্লোয়ার। ভেতরের কানা নিয়ে বল স্টাম্প খেয়ে নেয়। এরপর মোস্তাফিজ ঝলক।

ফিজের গুড লেন্থের বলে রাহানে (১১) ব্যাট দিতে যেয়ে ভড়কে যান। চোখ-মুখে এমন একটা ভাব আনেন, যেন বিশ্বাসই করতে পারেননি এভাবেও আউট হওয়া যায়। মোস্তাফিজ শেষ পর্যন্ত ৮ ওভার বল করে ৫৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ৯ ওভারে ৩ উইকেট নিতে রুবেলের খরচ ৫০ রান।

Reneta

চিন্তা থাকছে তাসকিনকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ৮০ রান খরচ করেছিলেন। এদিনও নিজের চেনা ছন্দে ফিরতে পারলেন না। ৬ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটহীন।

ড্রেসিরুংমে বসে মিরাজের বল দেখে স্বস্তি পেতে পারেন নিয়মিত অধিনায়ক মাশরাফি। স্পিনপ্রেমী ভারতীয় ব্যাটসম্যানরা এদিন মিরাজকে ঠিকমতো খেলতে পারেননি। ৯ ওভারে তরুণ স্পিনার রান দিয়েছেন ৩৯, উইকেট নেই।

সাকিব আট বোলারকে ব্যবহার করেন। নিজে ৩ ওভারে ২৩ রান দিয়ে আর আক্রমণে আসেননি। সানজামুল ইসলাম দুই উইকেট নিয়েছেন ৭৪ রানের বিনিময়ে। মোসাদ্দেক ৫ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিয়ে উইকেটহীন।

বোলিংয়ে এমন অম্ল-মধুর দিন যাওয়ার পর ব্যাট হাতে ‘পুরনো ভূতে’র আবির্ভাব। বাংলাদেশ যখন এই স্মৃতির সঙ্গী, তখন ক্রিকেট সংশ্লিষ্ট দুই খ্যাতিমান ব্যক্তি দুধরনের মন্তব্য করছিলেন ফেসবুকে। সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী কিছুটা হতাশ হয়ে লেখেন, ‘আগের খেলায় শিখেছি অনুশীলন ম্যাচ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আর আজকেরটা তো আরও ঢিলেঢালা, সুতরাং ফুরফুরে মেজাজে খেলা দেখাটাই ভালো|’

বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন আবার এমনদিনে কিছুটা আশাবাদী, ‘মোরা চট্টগ্রাম কিংবা কক্সবাজারে আঘাত হানার পরিবর্তে ওভালে দেখা দিয়েছে। কিন্তু আশার কথা হলো সবাই ফিট আছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এটা প্রস্তুত ম্যাচ। আসল লড়াইয়ে আমরা ফিরে আসবো।’

খন্দকার জামিল এরপর আবেগী, ‘এগিয়ে যাও টাইগাররা। ভেঙে পড়ো না। আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালের ‘অর্ধেক’ সম্ভাবনা দেখছেন ক্রুজ

পরবর্তী

ঈদে নৌপথের নিরাপত্তায় পদক্ষেপ নেয়া হয়েছে: নৌমন্ত্রী

পরবর্তী

ঈদে নৌপথের নিরাপত্তায় পদক্ষেপ নেয়া হয়েছে: নৌমন্ত্রী

তবু আশা দেখছেন হাথুরু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT