চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির বক্তব্য আইনসঙ্গত নয়: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
আইনমন্ত্রী প্রধান বিচারপতির বক্তব্যের নিন্দা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রার আগে গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা আইনসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি এসকে সিনহার বিবৃতি প্রসঙ্গে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় আইনমন্ত্রী আনিসুল হক প্রথমে সাংবাদিকদের রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির ছুটি চাওয়ার দরখাস্ত পড়ে শোনান।

এরপর তিনি বলেন: প্রধান বিচারপতির অসুস্থতার কথা শুনেই রাষ্ট্রপতি তাকে ছুটি দিয়েছেন। কিন্তু দেশ ত্যাগের আগে দেয়া তার বিবৃতি দেখে আমরা হতভম্ব। তবে প্রধান বিচারপতির এই বিবৃতিতে সরকার বিব্রত নয় বলে দাবি করেন তিনি।



সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির ‘অনুরুপ’ দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পালন করতে পারেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন: এ বিষয়ে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা আইনসঙ্গত নয়।

Banglabid

সুপ্রিম কোর্টের বিবৃতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন: সুপ্রিম কোর্ট বা অন্য কোন সাংবিধানিক প্রতিষ্ঠান যদি মনে করে কেউ ভুল তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছেন, তাহলে প্রতিষ্ঠান বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানাতে পারে।

কেউ আইনের উর্ধ্বে নয় উল্লেখ করে তিনি বলেন: প্রধান বিচারপতির বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে দুদক আইন মোতাবেক তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে শুক্রবার রাতে লিখিত বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন: আমি সম্পূর্ণ সুস্থ আছি, কিন্তু ইদানিং একটা রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী ও বিশেষভাবে সরকারের মাননীয় কয়েকজন মন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে যেভাবে সমালোচনা করেছেন, এতে আমি সত্যিই বিব্রত। আমার দৃঢ় বিশ্বাস সরকারের একটা মহল আমার বিষয়কে ভুল ব্যখ্যা প্রদান করে পরিবেশন করায় মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি অভিমান করেছেন যা অচিরেই দূরীভূত হবে বলে আমার বিশ্বাস।

Reneta

তিনি বলেন: বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমি একটু শঙ্কিত বটে। কারণ গতকাল প্রধান বিচারপতির কার্যভার পালনরত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন,  অচিরেই সুপ্রীম কোর্টের প্রশাসনের পরিবর্তন আনবেন। প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির এসব করার রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিন মাফিক দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT