চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ইউনূস সেন্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

জাতীয় সংসদে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার।

রোববার ইউনূস সেন্টারের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “২৫ জানুয়ারি ২০১৭ তে সংসদে দাঁড়িয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে খুবই বেঠিক এবং অসত্য কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও বেশ কয়েকবার এসব অভিযোগ তোলা হয়েছে এবং সবসময় ইউনূস সেন্টার সেসবের জবাব দিয়েছে।”

“২০১১ সালের পর থেকেই বার বার এসব অভিযোগ তোলা হয়েছে। আর বারবারই সেসব প্রশ্নের জবাব দিয়ে এসেছি আমরা। সেসব ফলাও করে বেশ কিছু পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। ২০১২ সালে জাতীয় পত্রিকার পুরো পেজ জুড়ে সেসব প্রকাশিতও হয়। কিন্তু আমরা দু:খিত যে আমাদের আবার সেই প্রতিক্রিয়াই পুনর্ব্যক্ত করতে হচ্ছে। আমরা আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অভিযোগের ভিত্তিতে প্রফেসর ইউনূসের প্রতিক্রিয়ার বিষয়টা সামনে নিয়ে আসছি।”

‘সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, ইউনুসের অনেক অনেক টাকা রয়েছে কিন্তু তিনি কর প্রদান করেন না। ট্যাক্সম্যানের কাছে কর না দেওয়ার আবেদন করেন। এমনকি ফিক্সড ডিপোজিটে রাখা বিশাল পরিমাণ টাকার জন্যও তিনি কর প্রদান করেন না। আমরা তার অর্থের উৎস জানিনা। কোথা থেকে এত টাকা এসেছে তাও জানিনা।’

“এর জবাবে আমাদের প্রতিক্রিয়া: কর প্রদান না করার অভিযোগ পুরোপুরিই ভিত্তিহীন। নিয়মিত পরিপূর্ণ কর প্রদান করেন প্রফেসর ইউনূস। এমনকি প্রতিবছর সাবস্ট্যানশিয়াল করও প্রদান করেন তিনি। সংসদে দাঁড়িয়ে জাতিকে ভুল তখ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অজুহাত তৈরি করে কখনোই কর ফাঁকি দেননি প্রফেসর ইউনূস। তার কর প্রদানের ফাইল বারবার তদন্ত করা হয়েছে কোনো ভুল বের করার জন্য, কিন্তু সবসময় সেটা পরিচ্ছন্ন দেখা গেছে। এর আগে খবরের কাগজেও দেখা গেছে সবগুলো ব্যাংককে তার ও তার স্ত্রীর অর্থনৈতিক লেনদেন সম্পর্কে জানানোর কথা বলা হয়েছিলো। সেখানেও নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি।”

গত ২৫ জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গ্রামীণব্যাংক এবং তার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মুহম্মদ ইউনূস প্রসঙ্গে প্রশ্ন এলে তার জবাবে ড. ইউনূসের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী বলেন, আইনি লড়াইয়ে হেরে তিনি দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে দোষারোপ করেন।

এসময় ড. ইউনূস তার আয় করা টাকার ট্যাক্স দেন না বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। দরিদ্র মানুষ উপকৃত হবে এই কথা বলে গ্রামীণফোনের লাইসেন্স নিলেও শেষ পর্যন্ত ওই টাকা ড. ইউনূস নিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ: ড. মুহম্মদ ইউনূসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্বাসরুদ্ধকর ম্যাচে নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতল ফেদেরার

পরবর্তী

গণ উন্নয়ন একাডেমিতে অাগুন: মাটিতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা

পরবর্তী

গণ উন্নয়ন একাডেমিতে অাগুন: মাটিতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা

বিমান বাহিনীতে চাকরি পেলো প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT