বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, আমি ঘুম থেকে উঠে মোবাইল ফোন খুঁজি, তার স্ত্রী ঘর পরিষ্কার করতে ঝাঁড়ু খোঁজেন। প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কী খোঁজেন তা জানতে চান এ সংসদ সদস্য। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সকালে উঠে আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠে আগে নামাজ পড়ি। নামাজ শেষে কোরআন তেলাওয়াত করি। আর ইদানীং করোনাভাইরাসের পরে সকালে একটু হাঁটতে বের হই। তবে আরেকটা কাজ করি এখন। গণভবনে একটি লেক রয়েছে। হাঁটার পরে লেকের পাড়ে যখন বসি, তখন ছিপ নিয়ে বসি। মাছ ধরি।’







