চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশ না মানা ফ্যাশন হয়ে গেছে: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নিরাপদ সড়ক বাস্তবায়নে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন: সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, উনি নিজে চেষ্টা করছেন। তারপরও নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না। তাঁর নির্দেশ না মানা এখন ‘ফ্যাশন’ হয়ে গেছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণ সভা ও চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: একের পর এক মানুষ নিহত হচ্ছে সড়কে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন; পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেখানে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো প্রশাসনকে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরকে বলা হয়েছে, এমনকি পুলিশসহ সব আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে। তাহলে কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না?

Banglabid

সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন: এসব ক্ষমতাধর ব্যক্তি কারা? তারা পরিবহন সেক্টরে হয়তো শ্রমিক নেতা, অথবা বাস মালিক অথবা প্রশাসনের লোক। কেন এগুলো বাস্তবায়ন হয় না? বাস্তবায়ন হবে না, আর একটা করে জীবন যাবে রাস্তায় আর সরকার দায়ী হবে? এটা কথা হলো? একটা জীবনের দাম কি ১০ লাখ টাকা? একটা জীবন কী অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাবে?

এসময় পথচারীর সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন নাসিম। বলেন: কিছু দায়িত্বহীন পথচারী আছেন, যারা ট্রাফিক আইন মানেন না। পুলিশ কমিশনার গতকাল বলেছেন, আমরা কঠোর হবো। কঠোর হন নাই কেন এখনও? কবে আর কঠোর হবেন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না, বলেন? এ ধরনের কথা আমরা আর শুনতে চাই না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপদ সড়ক আন্দোলনমোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT