চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিনেমাতেই দাবি ২০-৩০ কোটি, চটলেন করণ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউডের স্টার-কিডদের অন্যতম ভরসার নাম করণ যোহর। বহু স্টারকিডদের নিজের পরিচালিত কিংবা প্রযোজিত ছবিতে লঞ্চ করেছেন তিনি। এছাড়াও নতুন অনেক মুখকেই পর্দায় উপস্থাপন করেছেন করণ নিজেই। যাদের অনেকেই এখন বলিউডে নিজেদের মজবুত অবস্থান তৈরী করে নিয়েছেন।

তবে এবার বলিউডের সেই নতুন মুখদের নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন করণ। মূলত বলিউডে অভিষেকের শুরুতেই কিছু নতুন মুখ অস্বাভাবিক পারিশ্রমিকের দাবী করছেন বলে এক সংবাদ মাধ্যমের কাছে উল্লেখ করেছেন করণ। আর তাতেই ব্যাপক চটেছেন এই পরিচালক।

দ্য ফিল্ম কম্পানিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ এবং জোয়া আখতার টেকনিশিয়ান এবং বলিউডের নতুন মুখদের পারিশ্রমিক নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাদের মতে, ক্যারিয়ারের শুরুর ছবির বাজেটের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক দাবী করছেন এই নতুন মুখেরা।

Banglabid

সাক্ষাতকারে করণ আরও বলেছেন, অনেকে তো ২০-৩০ কোটি রুপি পারিশ্রমিকও দাবি করছেন। যা রীতিমত অস্বাভাবিক। কারণ অভিনয়ের যোগ্যতা না দেখিয়ে এবং বক্স অফিসে হিট না হয়েও কীভাবে এতটা পারিশ্রমিক দাবী করতে পারে! তবে পারিশ্রমিকের দাবির প্রসঙ্গে কারো নাম প্রকাশ্যে আনেননি এই পরিচালক।

এছাড়া বলিউডের নতুন মুখদের পাশাপাশি করোনার পর থেকে টেকনিশিয়ানদের দাবিও অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে তাদের দাবিকে গুরুত্ব দেওয়া যেতে পারে বলে মনে করেন এই পরিচালক। কারণ একজন ভালো টেকনিশিয়ানই অনেকাংশেই পারে ছবিটিকে বিশেষ করে তুলতে।

আলিয়া ভাট, বরুণ ধাওয়ানদের মত স্টারকিডদের যেমন নিজের পরিচালনায় বলিপাড়ায় পা রাখতে সাহায্য করেছেন তিনি, তেমন অনন্যা পাণ্ডের মতো একাধিক তারকাদের নিজের প্রযোজিত সংস্থার ছবিতে সুযোগ করে দিয়েছেন করণ। এছাড়াও নিজের পরবর্তী সিনেমাতে সঞ্জয় কাপুরের মেয়ে শানায়াকেও লঞ্চ করতে যাচ্ছেন এই পরিচালক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটকরণ জোহরপারিশ্রমিকবলিউডশাহরুখসিনেমাস্টারকিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT