ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাকে বিচারিক আদালতে হাজির হতে বলা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আবেদন করা হবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় রাষ্ট্রপক্ষ।






