চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাজের সিনেমার ডিজিটাল লাইব্রেরীর দায়িত্বে বঙ্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
‘শিকারী’সহ ২৫টি সিনেমা ইউটিউবে ছাড়ছে বঙ্গ

‘শিকারী’সহ ২৫টি সিনেমা ইউটিউবে ছাড়ছে বঙ্গ

জাজ মাল্টিমিডিয়ার সিনেমার ডিজিটাল লাইব্রেরীর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং এবং ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বঙ্গ। প্রথম পর্যায়ে অগ্নিসহ ২৫টি সিনেমা উঠছে ইউটিউবে।

রাজধানীর গুলশানস্থ ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসে। অনুষ্ঠানে জাজ আব্দুল আজিজ বলেন, ‘বঙ্গ বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তাদের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র পৌঁছাতে পারে পৃথিবীর দুর্গম জায়গাগুলাতে যেখানে বাংলাদেশের সিনেমা পৌঁছানো রীতিমত অসম্ভব ছিল।’ তিনি আরো বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া তাদের ছায়াছবির গান, ট্রেলার, ক্লিপ, বিহাইন্ড দ্য সীন তাদের চ্যানেলে প্রকাশ করলেও সম্পূর্ণ ছায়াছবি গুলো কখনই তাদের ইউটিউবে প্রকাশ করেনি। এই ডিজিটাল কন্টেন্ট গুলোর পরিবেশনার দায়িত্ব গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।’

জাজ-এর প্রথম ২৫ টি সিনেমা বঙ্গকে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আরো ১৫টি সিনেমা ধীরে ধীরে বঙ্গ-তে আপ হবে বলে নিশ্চিত করেন আবদুল আজিজ। খুব শিগগিরই বঙ্গ-এর বায়োস্কোপ লাইভ, ওয়াচ মোর, নেটফ্লিক্স, আইফ্লিক্স, আমাজন প্রাইম ইত্যাদি, এধরণের ডিজিটাল অ্যাপগুলোতে জাজ প্রযোজিত ছায়াছবিগুলো দেখা যাবে বলে জানান তিনি।

Banglabid

এ বিষয়ে বঙ্গ-এর ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ বলেন,  ‘জাজ এবং ডিজিটাল  প্লাটফর্ম বঙ্গ, ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং  এবং ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট এর লক্ষ্যে আজ একিভুত। এই অংশিদারীত্ব বাংলা চলচ্চিত্রকে করবে আরো বেগবান, আরো উন্নত।’ তিনি আরো বলেন,  ‘চলচ্চিত্রের ডিজিটাল বিপণনকে বঙ্গ আরো বড় একটি অবস্থানে নিয়ে যেতে চায় যেখানে ভবিষ্যতে সম্পূর্ণ নতুন বাংলা ছায়াছবি একসাথে সমগ্র পৃথিবীতে ডিজিটাল ভাবে মুক্তি দেয়া সম্ভব হবে। যেখান থেকে ছায়াছবির প্রযোজকেরা বড় বাজেটের ছবি বানানোর জন্য উৎসাহিত হবেন এবং আর্থিকভাবে লাভবানও হবেন।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবিডি-র পরিচালক নাভিদুল হক, পরিচালক (অপারেশন্স) ফাইয়াজ তাহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ এর সিইও আলিমুল্লাহ খোকন, নায়ক রোশান, নায়িকা পূজা চেরীসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজআলিমুল্লাহ খোকনজাজপূজা চেরীরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT