চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিরোধই গড়তে পারল না মুশফিক-সাব্বিরদের বিসিবি একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে জিম্বাবুয়ে। বুধবার বিসিবি একাদশকে ৭ উইকেটে হারায় সফরকারীরা। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি মুশফিক-সাব্বিরদের নিয়ে গড়া বিসিবি একাদশ।

ফতুল্লায় প্রথম ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে বিসিবি একাদশ। জবাবে ১৬ বল হাতে রেখে মাত্র তিন উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে জিম্বাবুয়ে।

বিসিবি ইনিংসের জবাব দিতে নেমে শুরুটা একরকম মনের মতোই হয় জিম্বাবুয়ের। ৪.৫ ওভারে ৪২ রান তুলে বিচ্ছিন্ন হয় তাদের ওপেনিং জুটি। ২৩ বলে ছয়টি চারে ৩১ রান করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

এরপর দ্রুতই শেন উইলিয়ামস (২) ও শেন আরভিনকে (৪) তুলে নেন আফিফ হোসেন। তার তিন ধাক্কার পর জিম্বাবুয়েন ব্যাটসম্যানদের আর টলাতে পারেননি বিসিবির কোনো বোলার।

৬৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর আর কোনো ব্যাটসম্যানকে হারায়নি সফরকারীরা। ৭৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকার পাশাপাশি দল জিতিয়ে মাঠ ছাড়েন ব্রেন্ডন টেলর ও টিমিসেন মারুমা।

৪৪ বলে দুই চার ও তিন ছয়ে ৫৭ রানে অপরাজিত থাকেন টেলর। ২৮ বলে পাঁচ চার ও এক ছয়ে ৪৬ রান করেন আরেক অপরাজিত ব্যাটসম্যান মারুমা।

Reneta

এর আগে ব্যাট হাতে বিসিবি একাদশের হয়ে শুরুতে ইঙ্গিতটা বেশ ভালোই দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু স্কোরবোর্ডে ২৬ রান জমা হতেই আউট হয়ে যান সাইফ হাসান। ১৯ বলে সমান একটি করে চার-ছয়ে ২১ রান করেন তিনি।

সাইফের চেয়ে বেশি আগ্রাসী ছিলেন মোহাম্মদ নাঈম। ১৩ বল মোকাবেলা করে হাঁকান পাঁচটি চার। কিন্তু ২৩ রানের ইনিংসটা আর লম্বা করতে পারেননি তিনি।

দুই ওপেনার ফেরার পর মিডল অর্ডারে একটা ভালো ইনিংস খেলে দেন সাব্বির রহমান ও মুশফিকুর রহিম। কিন্তু যতটুকু ভালো হওয়ার দরকার ছিল ততটা করতে পারেননি। সাব্বির ৩০ ও মুশফিক ২৬ রান করে ফিরতেই মড়ক লাগে ব্যাটিং অর্ডারে।

আফিফ হোসেন ১০ রান করলেও দুই অঙ্ক ছুঁতে পারেননি পরের চার ব্যাটসম্যানের কেউই।

১৮ রানে তিন উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফল বোলার শেন উইলিয়ামস। নেভিল মাদজিভা নেন দুটি উইকেট। টেন্ডাই চাতারা ও কাইল জারভিস নেন একটি করে উইকেট।

আগামী শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। আসরের অপর দল আফগানিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবি একাদশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT