চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:১২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিসর্গসখা’, ‘প্রকৃতিপুত্র’ নামে খ্যাত নন্দিত প্রকৃতিবিদ ও লেখক দ্বিজেন শর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

রক্তের প্রয়োজন জানানোর পর অসংখ্য শুভানুধ্যায়ী রক্ত দিতে এগিয়ে আসায় এখন সেই সংকট কাটলেও প্রকৃতিপ্রেমী মানুষটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তাঁর সহধর্মিণী ড. দেবী শর্মা।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,’ ‘ও’পজেটিভ রক্তের প্রয়োজন জানানোর পর অনেকেই সাড়া দিয়েছেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আশঙ্কার মাত্রা বাড়ছে। সবাই মঙ্গলকামনা করবেন।’

বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণে ভোগা ৮৮ বছর বয়সী দ্বিজেন শর্মাকে গত ২৩ জুলাই একই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৯ জুলাই তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর কিছুটা উন্নতি হলে তাঁকে ১০ আগস্ট কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু আবারও অবস্থার অবনতি হওয়ায় ১৮ আগস্ট থেকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যায় রাখা হয়।

দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রকৃতি ও গাছগাছালির প্রতি ভালোবাসা এবং লেখালেখির কারণে দ্বিজেন শর্মাকে ‘নিসর্গসখা’ হিসেবে অভিহিত করা হয়। তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকে ভূষিত করা হয়েছে।

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০১১ সালে অধ্যাপক দ্বিজেন শর্মাকে ‘প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

ট্যাগ: দ্বিজেন শর্মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবিক ও স্পর্শকাতর গল্প নিয়ে কাজ করছি: জাকির হোসেন রাজু

পরবর্তী

মিয়ানমার সীমান্তে আরো দুটি স্থলমাইন বিষ্ফোরণ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সীমান্তে আরো দুটি স্থলমাইন বিষ্ফোরণ

জন্মদিনে এটিএম শামসুজ্জামান ও পপি ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনের আনন্দে ভাসলেন এটিএম শামসুজ্জামান ও পপি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT