দখলকৃত পশ্চিম তীরে প্যালেস্টাইনী জনগণের মালিকানাধীন ভূমি বাজেয়াপ্ত করতে একটি আইন প্রণয়ণের পরিকল্পনা করছে ইসরায়েল।
প্রস্তাবিত এই খসড়া আইন বাস্তবায়িত হলে প্যালেস্টাইন-ইসরায়েল শান্তি প্রতিষ্ঠায় মারাত্মক আঘাত আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতি সংঘ মানবাধিকার বিশেষজ্ঞ মাইকেল লাইঙ্ক।
তিনি মনে করেন প্যালেস্টাইনীদের জায়গায় দখল করে নির্মিত ইসরায়েলি বসতিকে বৈধতা দিতেই ১৬ নভেম্বর ইসরায়েলের নেসেটে একটি আইন পাসের প্রস্তাব আনা হয়।
লাইঙ্ক জানান, বর্তমানে ইসরায়েলি আইনে দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ অবৈধ। কিন্তু এই আইন পাস হলে সব অবৈধ ইহুদি বসতিকে বৈধ দেয়া হবে। আর এটা হলে তা সহিংসতাপূর্ণ দু’দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব সমাধানের স্বপ্নের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে।
তাই বর্তমান ইসরায়েলি আইন বদলে প্যালেস্টাইনীদের জমি দখলের প্রস্তাবিত আইনে ইসরায়েল পার্লামেন্টকে সবুজ সংকেত না দেয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি।










