চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোলার্ড-তাণ্ডবের মুখে ‘ক্যারিয়ার সেরা’ দিয়ে নায়ক ফার্গুসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা বিরতি কাটিয়ে ফিরে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলেছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে স্বাগতিকরা বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের।

রোববার মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার বৃষ্টি বিভ্রাটের ম্যাচে ১৬ ওভারে নেমে আসে লড়াই। শুরুতে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ওভারে ৭ উইকেটে জমায় ১৮০ রানের বড় সংগ্রহ। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে কিউইদের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৭৬ রানের। ৫ উইকেট ও ৪ বল অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে স্বাগতিকরা।

ইডেন পার্কে আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে দর্শকও ফিরিয়েছে নিউজিল্যান্ড। চেনা দর্শকের সামনে তোপ দেগে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন লোকি ফার্গুসন। ২৯ বছর বয়সী পেসার ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৫ উইকেট। সঙ্গে সাউদির ২ উইকেট।

এরপরও ক্যারিবীয়রা যে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল তার কৃতিত্ব কাইরেন পোলার্ডের। ৩৭ বলে অপরাজিত ৭৫ রানের টর্নেডো ইনিংস দিয়েছেন অধিনায়ক। ৪ চার ও ৮ ছক্কায় সাজানো।

বাকিদের মধ্যে ওপেনার ফ্লেচার ১৪ বলে ৩৪, অ্যালেন ২৬ বলে ৩০ করে সঙ্গ দেন পোলার্ডকে।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। গাপটিল ৫, সেইফার্ট ১৭, ফিলিপস ২২, রস টেলর রানের খালা খোলার আগেই ফিরলে চাপে পড়ে তারা।

তিনে নামা অভিষিক্ত কনওয়ে শুরুর লড়াইটা করেন। ২৯ বলে ৪১ রান এনে দেন ৫ চার এক ছয়ে। সেসময় ফিলিপসের ২২ রানের ইনিংসটি ছিল অক্সিজেন, মাত্র ৭ বলে ৩ ছয় এক চারে এই রান আনেন তিনি।

কিউইরা জিতে গেছে পরে জেমস নিশাম ও মিচেল স্যান্টনারের ব্যাটে ভর করে। ২৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৮ রানে অপরাজিত থাকেন নিশাম। সঙ্গী স্যান্টনার ৩ ছক্কায় দেন ১৮ বলে ৩১ রানের মূল্যবান নক। তাতেই ম্যাচটা পকেটে পুরে যায়।

ট্যাগ: পোলার্ডফার্গুসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্তিম শয়ানে কিংবদন্তী আলী যাকের

পরবর্তী

মারা গেলেন ম্যারাডোনা, টুইটার ট্রেন্ডিংয়ে ম্যাডোনা!

পরবর্তী

মারা গেলেন ম্যারাডোনা, টুইটার ট্রেন্ডিংয়ে ম্যাডোনা!

কৃষ্ণাঙ্গ পেটানোর দায়ে তিন ফরাসি পুলিশ বরখাস্ত

সর্বশেষ

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT