চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেস-তোপে ইবাদতের ৫ উইকেট, মাসাকাদজার সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

একপ্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নিলেন হ্যামিল্টন মাসাকাদজা। অন্যপ্রান্তে ইবাদত হোসেন ঝড় তুলে নিলেন ৫ উইকেট। সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের ম্যাচের দৃশ্যপটে দুদলের দুই পারফর্মার আলো কেড়েছেন।

ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পেসার হান্ট থেকে উঠে আসা ইবাদতের বোলিং তোপে ৪৫.২ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৭ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।

সফরকারী দলের অধিনায়ক মাসাকাদজা করেন ১০২ রান। ১৩৮ বলে ১৪ চার এক ছক্কায় সাজানো ইনিংসটি থামে ইবাদতের বলে বোল্ড হয়ে ফিরলে।

আরও পড়ুন: সৌম্যদের দেখে নিতে বিকেএসপিতে রোডস-যোশি

৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন ইবাদত। আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ৩ উইকেট। ইমরান আলী ও মোহর শেখ নিয়েছেন একটি করে উইকেট।

স্বাগতিক পেসারদের জ্বলে ওঠার দিনে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৪৭ রানে তারা হারায় ৫ উইকেট। সেখান থেকে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজা ও এলটন চিগুম্বুরা ১২৪ রানের জুটি গড়ে চ্যালেঞ্জিং সংগ্রহের সম্ভাবনা জাগান।

বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে ম্যাচের মুহূর্ত
Reneta

৪৭ করে চিগুম্বুরা সাউফউদ্দিনের বলে বোল্ড হলে ভাঙে জুটি। পরে ইবাদত এক ওভারে তিন উইকেট তুলে নিলে লেজ বেরিয়ে পড়ে জিম্বাবুয়ের। ৪ বলের ব্যবধানে ৩ উইকেট নেন ইবাদত।

আর ডোনাল্ড ত্রিপানোকে বোল্ড করে জিম্বাবুয়ের ইনিংসে শেষ পেরেকটি ঠোকেন সাউফউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইবাদতবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাসাকাদজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT