চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ওপর হামলার আশঙ্কায় নিরাপত্তা মহড়া

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৩:৩৮ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীতে পুলিশের যে কোন স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা করছে গোয়েন্দারা। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে সকল স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে ডিএমপি হেড কোয়ার্টার। এজন্য চলছে মহড়াও।

রাজধানীতে জঙ্গিদের সাম্প্রতিক নাশকতা প্রস্ততি, মহল বিশেষের অপতৎপরতা এবং বিভিন্ন সংস্থার দেয়া তথ্যে পুলিশের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়াতে পুলিশ কমিশনারের নির্দেশনার পর সকল পুলিশ ষ্টেশন, পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সগুলোতে হঠাৎ হঠাৎ মহড়া চলছে।

সেই সাথে সব সময় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। ঢাকা মোট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে যে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি সেটা থেকে আমরা মনেকরি নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার বিষয় না। যে কোন ধরনের নাশকার কাজ হতে পারে আমরা মনেকরি। এজন্য পুলিশ স্থাপনার নিরাপত্তার জন্য সর্তক থাকতে বলেছি।

নিরাপত্তার অন্যতম শর্ত হিসেবে গোয়েন্দা তথ্য সংগ্রহকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। আছাদুজ্জামান মিয়া আরো বলেন, আমার কী হুমকি আছে এটা আমাকে জানতে হবে। প্রথমে আমরা আমাদের সকল অফিসারকে নির্দেশ দিয়েছি যে ‘অগ্রিম সংবাদ সংগ্রহ করতে হবে’ দ্বিতীয়ত: প্রত্যেক থানায় শক্তি বৃদ্ধি করেছি।

কোন বিপদ হলেই একটা ঘণ্টা বাঁজবে উল্লেখ করে বলেন, এ সময় সাথে সাথে থানায় ওসি, অফিসার যারা আছে তারা আমাদের নিয়মিত সেন্টি পোষ্ট, তারা ঐ অ্যালার্ম পোষ্টে দাঁড়িয়ে দায়িত্ব পালন করবে।

রাজধানীর থানা ফাঁড়িগুলোকে নিরাপত্তার চাদরে ঢাকা হলেও কোন কোন থানা এলাকায় দেখা গেছে নিরাপত্তা ব্যবস্থায় ঢিলে-ঢালা ভাব।

ট্যাগ: জঙ্গি হামলার আশঙ্কানিরাপত্তা মহড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের অন্যতম হুমকি ট্রাম্প

পরবর্তী

পুলিশের ওপর হামলার আশঙ্কায় নিরাপত্তা মহড়া

পরবর্তী

একটা দল সব সময় জেতে না

একটা দল সব সময় জেতে না

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT