চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে গেল আইপিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে ছিল টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ইচ্ছা। পরে দর্শকহীন মাঠে খেলা চালানোর পরিকল্পনা। শেষে পিছিয়েই দেয়া হল ত্রয়োদশ আইপিএলের শুরুর সময়। ২৯ মার্চের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরটির ২০২০ সংস্করণ এখন মাঠে গড়াবে ১৫ এপ্রিল থেকে।

করোনা ভাইরাস আতঙ্কের মাঝে ভারত সরকার ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা দেয়া বন্ধ করার পর এমনিতেই ভিনদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা ছিল না দলগুলোর। ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধ ছিল বিদেশি খেলোয়াড়দের সুযোগ করে দিয়ে প্রয়োজনে বদ্ধদুয়ারে হলেও টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে।

কিন্তু ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কূটনৈতিক অঙ্গনের মতো বিশেষ কয়েকটি ক্যাটাগরিতে ছাড়া কাউকে দেশটি ভ্রমণের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত জানানোর পর কেন্দ্রীয় সরকার সবরকম জনসমাগম বন্ধের নির্দেশ দেয়। তাতে আইপিএল পিছিয়ে দেয়া ছাড়া উপায় ছিল না।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহ সরকারের উচ্চমহলের নির্দেশনার পর টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত জানালেন শুক্রবার। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিশ্চিত করতে আট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিসিআই জরুরি সভায় বসবে শনিবার।

ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটি সিরি আ, লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এনবিএ, এটিপি ট্যুরের মতো ক্রীড়া ইভেন্টগুলোর তালিকায় নাম লেখাল, যেগুলোকে মরণঘাতী করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই পিছিয়ে দিতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএলকরোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT