চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি ছাড়লে একমাত্র বার্সেলোনাতেই ফিরবেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েকবছর ধরেই নেইমারকে দলে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। অনেকেই এ ব্রাজিলিয়ানের সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে আপাতত সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্বয়ং নেইমারই।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানাচ্ছে, নেইমার নাকি পিএসজিকে জানিয়ে দিয়েছে ক্লাব ছাড়লে তিনি একমাত্র বার্সেলোনাতেই যোগ দেবেন, রিয়াল মাদ্রিদে নয়।

২০১৭ সালে সবাইকে চমকে দিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসে দুই ম্যাচ কাটালেও অধিকাংশ সময়ই হতাশায় কাটে ব্রাজিলিয়ান তারকার। অনেকেটা সময়ই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে।

Banglabid

বৃহস্পতিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। যে কারণে ব্রাজিলের হয়ে আসন্ন কোপা আমেরিকায় খেলতে পারবেন না বার্সার সাবেক ফরোয়ার্ড।

স্পোর্ত জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং তার সহকারী হোসে অ্যাঙ্গেল সানচেজ অনেকদিন ধরেই নেইমারকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে নেইমার নাকি জানিয়ে দিয়েছেন, পিএসজি ছাড়লে একমাত্র বার্সেলোনাতেই ফিরবেন তিনি।

পিএসজির অবশ্য নেইমারকে বিক্রি করার কোনো ইচ্ছা নেই। তাকে ঘিরেই প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে প্যারিসের ধনকুবের ক্লাবটি।

Reneta

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে স্প্যানিশ ক্লাবটির হয়ে চার মৌসুমে ১২৩ ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন নেইমার। ২০১৭ সালে ১৯৮ মিলিয়ন পাউন্ডের বিশ্বরেকর্ড মূল্যে নেইমারকে কিনে নেয় পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কার্ডিফ এসে সংবর্ধনা পেল বাংলাদেশ

পরবর্তী

রাজধানীতে আরও ৪টি মেট্রোরেল লাইনের কাজ শিগগিরই শুরু

পরবর্তী
ফাইল ছবি

রাজধানীতে আরও ৪টি মেট্রোরেল লাইনের কাজ শিগগিরই শুরু

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে রোনালদোদের সঙ্গী নেদারল্যান্ডস

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT