চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধস: শুধু সরকারের মাধ্যমেই কেন সহায়তা দিতে হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের যদি কেউ ব্যক্তিগতভাবে সাহায্য করতে চান তবে তা সরকারের তহবিলের মাধ্যমে দিকে হবে এমন কথার কড়া মন্তব্য করেছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

শরীফুজ্জামান শরীফ লিখেছেন: পাহাড় বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের আপনি ব্যক্তিগত উদ্যোগে সহায়তা করতে চাইলে তা সরকারের তহবিলে জমা দিতে হবে। রাঙ্গামাটির ডিসি বলেছেন, ” কেউ মানবিক সহায়তা করতে চাইলে সরকারের মাধ্যমে করতে হবে,
ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ নেই। ” তারা ইসলামী ব্যাংকে একাউন্ট খুলেছেন। নগদ অর্থ সেখানে জমা দিতে হবে। ত্রাণ সামগ্রী ও জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে।

মাত্র কিছুদিন আগে হাওরে বিপর্যয়ে অনেক মানুষ নিজেদের উদ্যোগে হাওরের মানুষের পাশে দাঁড়ালো
অনুমতি লাগেনি, সরকারের তহবিলে টাকা দেবার প্রশ্ন আসেনি। এখন আসছে কেন?

প্রতিটা দুর্যোগে যতটা সরকার দুর্গতদের পাশে দাঁড়ায় তার থেকে বহুগুণ সাধারণ মানুষ দুর্গতদের সহায়তা করে। আমাদের দেশের বিরাট সংখ্যক মানুষের সরকারী ব্যবস্থাপনার প্রতি আস্থা নেই। শুনেছি, প্রবাসীরা অর্থ সংগ্রহ করছেন। তারা কি সেই অর্থ ডিসির তহবিলে দেবেন? আমার মনে হয় না।

এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ত্রাণ কাজে অংশ নেয়ার আগ্রহে সরকারের পক্ষ থেকে বাধাদানের সামিল। সাধারণ মানুষ এই সিদ্ধান্তের কারণে ত্রাণ কাজে অংশ নেবার আগ্রহ হারাবে। পাহাড়ী আদিবাসীরা ত্রাণ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।
এই সিদ্ধান্ত নিয়ে সরকার প্রমাণ করলো পাহাড়ের বিপর্যয় তার কাছে তেমন গুরুত্ব বহন করে না। অথবা পাহাড়ে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। বা সরকার সব কিছু নিয়েই শঙ্কার ভেতরে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT