চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসওয়ার্ড’-এর গান দেখে সবার গর্ব হবে, বললেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
বিনোদন
A A

ঢালিউডে বইছে ঈদের ছবির হাওয়া। মুক্তির অপেক্ষায় থাকা বাণিজ্যিক ধারার তিন ছবির মধ্যে অন্যতম আকর্ষণ শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। দেশে শুটিং শেষ করে দিন কয়েক আগে তুরস্কে ৩টি গানের শুটিংয়ে গিয়েছিলেন সময়ের সবচেয়ে আলোচিত এই জুটি।  

দেশটির চোখ জুড়ানো একাধিক লোকেশনে ঠিকঠাকভাবে গানের শুটিং সেরে বৃহস্পতিবার দেশে ফিরেছেন শাকিব খান ও বুবলী। শুক্রবার (২৪ মে) দুপুরে ঢালিউডের এই সুপারস্টার চ্যানেল আই অনলাইনকে জানালেন, ইস্তানবুল, আনাতোলিয়া, কাপাডোকিয়া, পামুকালের বিশ্ববিখ্যাত কয়েকটি স্থানে শুটিং সেরে আপাতত ক্লান্ত। দেশে ফিরে পুরোপুরি বিশ্রাম নিচ্ছেন।

তুরস্কে শুটিংরত শাকিব-বুবলী…

শাকিব খান বললেন, আমার কো-প্রোডাকশনের ছবিগুলো ও গান দেখে সবাই বাহবা দিয়েছিলেন। এবার একই মান বজায় রেখে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছি। সবগুলো গানের শুটিং একইমান রেখেছি। চিত্রধারণে আন্তর্জাতিকমান বজায় রেখেছি। বেশি কিছু বলতে চাই না। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, গান প্রকাশ হলে সবাই প্রশংসা করবে। গান দেখে সবার প্রাউড ফিল হবে।

Banglabid

চলতি সপ্তাহে প্রকাশ হবে ‘পাসওয়ার্ড’-এর গান, টিজার, পোস্টারের কিছু অংশ। চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবির প্রযোজনা সূত্রের খবর, শাকিব-বুবলীর সঙ্গে তুরস্কের স্থানীয় কয়েকজন নামী শিল্পী গানে পারফর্ম করেছেন। আর গানগুলোর কোরিওগ্রাফি করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারী। এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর প্রমুখ। ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন এমডি ইকবাল। ছবিটি নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মসের ব্যানারে।

ছবিটি নিয়ে নির্মাতা মালেক আফসারী জানান, ‘পাসওয়ার্ড’ মুক্তির অনুমতি পেতে বৃহস্পতিবার জমা দেয়া হয়েছে সেন্সরে। ইতোমধ্যে ৭০টির বেশি সিনেমা হলে মুক্তি নিশ্চিত হয়েছে এ ছবির। হল সংখ্যা প্রায় দেড়’শ হতে পারে বলে আশা করছেন এই পরিচালক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদতুরস্কপাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌতুকের মতো মহামারি নিয়ে কী বলছে ইসলাম?

পরবর্তী

তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হবে: কাদের

পরবর্তী

তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হবে: কাদের

রোনালদোর সঙ্গে জাতীয় দলে ‘নতুন রোনালদোও’

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT