চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাতায় পাতায় উচ্ছ্বাস

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০৩ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে: ইংল্যান্ড চ্যাম্পিয়ন না হলে অনেকের হয়ত জানাই হত না এই দেশটিতে বসেছিল ক্রিকেট বিশ্বকাপ! ক্রিকেট ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করলেও এখানে ‘জেন্টেলম্যান গেম’ নিয়ে নেই কোনো মাতামাতি। ক্রিকেট নামে কোনো খেলা আছে সেটিও অনেকের অজানা! এখানে জনপ্রিয় ফুটবল, রাগবি। তিন নম্বর খেলা হল ক্রিকেট।

ইংলিশ ক্রিকেট সমর্থকদের আশা এত বড় সাফল্যের পর খেলাটি নিশ্চয়ই আর অজনপ্রিয় থাকবে না দেশটিতে। ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে পত্রিকায় যে কাভারেজ দেয়া হয়েছে তা সুবিশাল। পাতা উল্টালেই ক্রিকেট আর ক্রিকেট।

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কোনো ম্যাচ জিতলে সারারাত ধরে উৎসব চলে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিটি মিলনস্থলে। কিন্তু ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও ‍নেই বাড়তি উন্মাদনা। উইকেন্ডের রাতে সাউন্ড স্লিপ দিয়ে সকাল সকাল কর্মব্যস্ত হয়ে পড়তে ভুল করেননি কেউ। তবে ফুটবল হলে অন্যসব কিছুকে তোয়াক্কা না করে কেবল আনন্দে মেতে থাকতেন তারা।

Banglabid

বড় পর্দায় ট্রাফালগার স্কয়ারে অনেকেই খেলা দেখেছেন, আনন্দ করে বাড়ি ফিরেছেন। ব্যাস এটুকুই। তবে গৌরবের দিনটিকে পত্রিকার পাতায় যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে ক্রিকেট খেলাটার অনুরাগী কিছুটা বাড়ারই কথা সামনের দিনগুলোতে।

নিউজিল্যান্ডের সঙ্গে ধ্রুপদী লড়াই শেষে বিশ্বকাপ জয়ের উৎসবমুখরতা ছুঁয়ে গেছে ব্রিটিশ মিডিয়াকে। আবেগ, আনন্দ প্রকাশ পেয়েছে পত্রিকাগুলোর শিরোনামে। ইংল্যান্ডের জাতীয় দৈনিক ‘মেট্রো’ ইংলিশ খেলোয়াড়দের ট্রফি হাতে উচ্ছ্বাসের ছবিকে স্পটলাইটে রেখেছে। ক্রিকেটারদের দিয়েছে ‘সুপার হিরো’ তকমা। পাতায় পাতায় দলীয় ও ট্রাফালগার স্কয়ারে দর্শক-উন্মাদনার ছবি।

৫১ পাতার ট্যাবলয়েডে ১০ পাতাজুড়ে খেলার খবর। ক্রিকেট ছাড়াও তাতে আছে একই শহরের অল ইংল্যান্ড টেনিস ক্লাব কোর্টে শ্বাসরুদ্ধকর ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে নোভাক জোকোভিচের উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার খবর। আরও আছে ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসে লুইস হ্যামিল্টনের সাতবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডের চূড়া ছোঁয়ার খবর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যায় কক্সবাজারে ৮০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

পরবর্তী

তরুণ নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী

পরবর্তী

তরুণ নির্মাতার চলচ্চিত্র প্রদর্শনী

সুপার ওভার হবে চার বছর আগেই জানতেন আর্চার!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT