চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বিপক্ষে ভারত ফেভারিট: কপিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরের হাই-ভোল্টেজ ম্যাচে আগামী রোববার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ময়দানি লড়াই শুরুর আগে চলছে আলোচনা-বিশ্লেষণ, কথার লড়াই। তাতে যোগ দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কিংবদন্তি অলরাউন্ডারের মতে, পাকিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন বিরাট কোহলিরা।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে সহজে জিতে আমরা দারুণভাবে শুরু করেছি। আশা করি টিম এ ধারা অব্যাহত রাখবে এবং আবহাওয়া কোনো সমস্যা তৈরি করবে না। আশা করি টিম তাদের সেরা সামর্থ্য প্রদর্শন করবে। ভারত অবশ্যই ম্যাচটি জিততে চাইবে। কেননা, এই মুহূর্তে তারা দুর্দান্ত খেলছে।’

ইংল্যান্ড আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। পাকিস্তান ম্যাচের আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে গত আসরের সেমি-ফাইনালিস্টরা।

অন্যদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরে। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও হার। এই অবস্থা থেকেই পরের ম্যাচে ভারতের মুখোমুখি হতে হবে। তার আগে অবশ্য গা ঝাড়া দেয়ার কিছুটা সময় পাচ্ছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

একসময় পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে থাকলেও এখন নিজের দেশ এগিয়ে রয়েছে বলে মন্তব্য ৬০ বছর বয়সী কপিলের, ‘আমার সময়ে যখন খেলতাম, তখন পাকিস্তান আমাদের বিপক্ষে ফেভারিট থাকত। বর্তমানে ইন্ডিয়া তাদের চেয়ে ভালো দল। আমরা র্যািঙ্কিংয়ে তাদের চেয়ে এগিয়ে এবং তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল দেববিশ্বকাপ-২০১৯ভারতীয় ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT