চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পার্লামেন্টে প্রথম আফ্রিকান বংশোদ্ভূত আইনপ্রণেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আফ্রিকান বংশোদ্ভূত আইনপ্রণেতা

পাকিস্তান পেতে যাচ্ছে তার প্রথম আফ্রিকান বংশোদ্ভূত আইনপ্রণেতা। তানজিলা কামব্রানি নামের এই নারী সিন্ধু প্রদেশের আঞ্চলিক পার্লামেন্টে নারী সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন।

৩৯ বছর বয়সী তানজিলা কামব্রানি পাকিস্তানের ক্ষুদ্র ও দরিদ্র জনগোষ্ঠী ‘সিদি’র সদস্য। তিনি নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

সিদি জনগোষ্ঠীর সবাই এসেছে আফ্রিকা থেকে। তারা বহু শতাব্দী ধরেই মাকরান ও সিন্ধুর উপকূলীয় এলাকায় বসবাস করে আসছে।

Banglabid

অনেকেই সিদিদের শুধু দাসদের বংশধর মনে করেন, যাদের পর্তুগিজরা পূর্ব আফ্রিকা থেকে ভারতে ধরে এনেছিল। কিন্তু ইতিহাসবিদদের মতে, সিদিদের পূর্বসূরিদের মধ্যে সৈনিক, যোদ্ধা, বণিক, মুক্তা আহরণকারী, এমনকি মুসলিম তীর্থযাত্রীও ছিলেন।

মোঘল আমলে এই আফ্রিকান বংশধররা বিভিন্ন উচ্চ পদে আসীন থাকলেও ব্রিটিশ শাসনামলে তারা বৈষম্যের শিকার হতে শুরু করেন।

তানজিলা কামব্রানি বলেন, ‘স্থানীয় জনগণের ভিড়ে হারিয়ে যাওয়া এক ছোট্ট সংখ্যালঘু জনগোষ্ঠী হলেও আমরা আমাদের আফ্রিকান শেকড় আর সাংকৃতিক ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক কষ্ট করে এসেছি। কিন্তু আমি অপেক্ষায় আছি সেই দিনের, যেদিন সিদি নামটি শ্রদ্ধার জন্ম দেবে, ঘৃণার না।’

Reneta

তানজিলার আশা, গত মাসের নির্বাচনের মধ্য দিয়ে তার জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন সিদি জনগোষ্ঠী সম্পর্কে পাকিস্তানের অন্যান্য জনগোষ্ঠীর ভুল ধারণার সমাপ্তি ঘটবে এবং তাদের ইতিহাসের ওপর থেকে বিভ্রান্তির কালি মুছে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার মা ছিলেন আসল গেরিলা: প্রধানমন্ত্রী

পরবর্তী

পগবার দরজায় মরিনহোর তালা

পরবর্তী

পগবার দরজায় মরিনহোর তালা

ঈদে ‘একটি সিনেমার গল্প’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT