চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশুর হাটে তৎপর অজ্ঞান পার্টির সদস্যরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঈদকে সামনে রেখে বাস-লঞ্চ-ট্রেন স্টেশনসহ বেশি মানুষের ভিড় থাকে- এমন স্থানে অজ্ঞান পার্টির সদস্যদের উপস্থিতি বেড়ে গেছে। তবে তাদের তৎপরতা রাজধানীর পশুর হাটগুলোতেই বেশি। 

বুধবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে ২৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল মুভ স্পে বোতল, ৯টি মলমের কৌটা, ৭টি হারবাল পেইন কিলার, ৫টি চাকু, গুল, ৯ প্যাকেট চেতনানাশক হালুয়াসহ মরিচের গুড়া ও জামবাগ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন

তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ কৌশলে চা, ডাব, পানীয় বা অন্যকোন খাবারের সঙ্গে মিশিয়ে টার্গেট করা ব্যক্তিকে খাইয়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়া, তারা গুল, মরিচের গুড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

‘‘মানুষের সমাগম স্থানে এরা তৎপর থাকলেও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তাদের তৎপরতা বেশি রয়েছে। গোয়েন্দা বিভাগ ২-৩ দিন ধরে এদের ধরতে কাজ করেছে। আমরা আশা করছি অজ্ঞান পার্টির এই সদস্যদের গ্রেফতারে পশুর হাটের কেনা-বেচা নিরাপদ হবে।’’

ডিবি জানায়, ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার ৫৯ জনের মধ্যে গোয়েন্দা ওয়ারী বিভাগ ১৬ জন, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০ জন, গোয়েন্দা মতিঝিল বিভাগ ৯ জন, গোয়েন্দা রমনা বিভাগ ৮ জন, গোয়েন্দা লালবাগ বিভাগ ৮ জন ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।

ট্যাগ: অজ্ঞান পার্টিডিবিপশুর হাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাষানটেক বস্তিতে আগুন

পরবর্তী

ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিবন্ধন পেল কিছু অনলাইন নিউজপোর্টাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT