বিনোদন

পরিবেশ দূষণের পেছনে যৌনবাহিত রোগ দায়ী!

সামাজিক ও সাংস্কৃতিক বার্তা দেয় এমন শিল্পকর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শিল্পকর্ম যেখানে নারীদের প্রতিচ্ছবি ও সামাজিক বার্তা ফুটে উঠেছে, যা বাংলা সংবাদপত্রের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী অ্যামি অ্যাওয়ার্ডের পরিচিতি ছোট পর্দার অস্কার হিসেবে। আর সব জল্পনার অবসান ঘটিয়ে এবারের ৬৯ তম দ্য একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স ( অ্যামি) জয় করে নিয়েছে ‘দ্য হ্যান্ডমেইড টেলস’ নামের টিভি সিরিজটি।

অল্প কিছুদিন আগে সম্প্রচার শুরু হওয়া এই মার্কিন ড্রামা সিরিজটি নিয়ে এরই মধ্যে অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। মূলত কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউটের উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন ব্রুস মিলার।

ভবিষ্যত পৃথিবীর গল্প নিয়ে সজানো হয়েছে এ সিরিজটি। তবে সেখানে বলা হয়েছে ভয়াবহ এক আশঙ্কার কথা। বিশ্বব্যাপী প্রতিনিয়ত যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে আর যৌনবাহীত রোগগুলো মাথাচারা দিয়ে উঠছে তাতে অদূর ভবিষ্যতে কমে যাবে মানুষের প্রজনন ক্ষমতা।

এই সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন ইলিসাবেথ মস। মঞ্চ,টেলিভিশন কিংবা সিনেমা;তিন জায়গাতেই বিচরণ এ মার্কিন অভিনেত্রীর।

জো বার্টলেট চরিত্রে অভিনয় করেই যিনি খ্যাতি অর্জন করেছেন। তার চলচ্চিত্রের মধ্যে আছে গার্ল ইন্টারাপ্টেট,ভার্জিন আর লিচেন আপ পিলিপ। অভিনয়ের জন্য একাধিকবার অ্যামি ও গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছেন এ অভিনেত্রী।

এদিকে এমি থেকেও খালি হাতে ফিরতে হয় নি নিকোল কিডম্যানকে। স্বল্প দৈর্ঘের সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে তার হাতেই। এইচবিও চ্যানেলের ‘বিগ লিটল লাইস’ সিরিজে অভিনয়ের জন্যই জুটেছে এ প্রাপ্তি। সব মিলিয়ে বিগ লিটল লাইস শেষ পর্যন্ত জয় করেছে পাঁচটি পুরস্কার।

মার্কিন এ ডার্ক কমেডিটির নির্মাতা ডেভিড ই কেলি। সব মিলে চ্যানেলের দিক থেকে বিবেচনা করলে এগিয়ে আছে এইচবিও। মোট ৩০ টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে চ্যানেলটি। আর অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রাপ্তি ২০। বিবিসি

অস্কার পুরস্কার হাতে বিজয়ীরা, সেলিব্রিটি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ
অ্যামি অ্যাওয়ার্ড হাতে ইলিসাবেথ মস এবং নিকোল কিডম্যান
বিষয়:অ্যামি অ্যাওয়ার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…