চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন নারী ফুটবলাররা

আদিল আহমেদ আদিল আহমেদ
১০:৫৬ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সি’গ্রুপে অপরাজিত চ্যম্পিয়ন হওয়ায় দারুণ উচ্ছ্বসিত কোচ এবং খেলোয়াড়রা। এমন সাফল্যের পর পারিবারের সঙ্গে ঈদটাও দারুণ কাটাচ্ছেন তারা। উন্নত প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন বলে জানিয়েছেন কোচ এবং খেলোয়াড়রা।

বাংলাদেশের নারী ফুটবলে একের পর এক সাফল্য, মেলে ধরেছে ফুটবলের নতুন স্বর্ণযুগকে। নেপালে অনূর্ধ্ব-১৪ রিজিওনাল চ্যম্পিয়নশিপের পর এএফসির চ্যম্পিয়নশিপের বাছাইতেও অপ্রতিরোধ্য বাংলার সানজিদা কৃষ্ণারা। বয়সভিত্তিক টুর্নামেন্টে শক্তিশালী ইরান এবং চাইনিজ তাইপের বিপক্ষে দাপটের সঙ্গেই জয় ছিনিয়ে এনেছে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা।

এই দলকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। তবে বাস্তবতার ধারায় তিনিও চান মেয়েদের আরো উন্নত মানের ট্রেনিং। 

Banglabid

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘মহিলা ফুটবল শুরু হয়েছে মাত্র কিছুদিন যাবৎ। মেয়েরা যে ফুটবল খেলতে পারে সেটাই তো অনেকের বিশ্বাস ছিল না। মাত্র আড়াই মাস ট্রেনিং করেই শক্তিশালী সবগুলো দলের সঙ্গে খেলায় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে আমরা জয়লাভ করেছি। এখান থেকেই বোঝা যায়, প্রশিক্ষণ নিলে সঠিক পরিকল্পনামতো নিতে হবে। আর সেটি যদি দীর্ঘমেয়াদী হয় তবে তা অবশ্যই সুফল বয়ে নিয়ে আসবে।’

তবে পৃষ্ঠপোষকতার অভাবে ধুকছে ফুটবলের বয়সভিত্তিক দলগুলো। একজোড়া ভালো বুট কিংবা ভালো খাবারের অভাবে দলের জন্য নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারছে না অনেকে। হাজারো সীমাবদ্ধতার মধ্যে এই ঈদে কৃষ্ণা সানজিদাদের চাওয়া ২০১৭ সালে থাইল্যান্ডের মূল পর্বের আগে দীর্ঘমেয়াদী ক্যাম্প।

অধিনায়ক কৃষ্ণা বলেন, মেয়েরা সবাই বাবা-মায়ের সঙ্গে ভালোভাবেই ঈদ করছে। ‘পরিকল্পনা থাকবে, দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের পর আমরা যে আটটি টিমের সঙ্গে খেলতে যাচ্ছি, তাদের বিপক্ষে ভালো কিছু করব।’

Reneta

চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবার আর বন্ধুদের সঙ্গে ঈদ কাটানোর আনন্দ প্রকাশ পায় মিডফিল্ডার সানজিদার কথায়। তবে খেলার কথাও গুরুত্বের সঙ্গেই স্মরণ করছেন তিনি, ‘আমরা একটা লম্বা ক্যাম্পিং করতে চাই। সামনের খেলাগুলোতে কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলগুলো আসবে আমাদের বিরুদ্ধে খেলতে। আমরাও চেষ্টা করব যেন তাদের সঙ্গে ভালোভাবে লড়তে পারি।’

ঈদের ছুটির পরই ফুটবলার কৃতী মেয়েদের সংবধর্না দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৬ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT